বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

তানোরে সার ডিলারদের সঙ্গে এমপির ম-তবিনিময়

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোর উপজেলা বিসিআইসি ও বিএডিসির অনুমোদিত রাসায়নিক সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনের সাংসদ অধ্যাপক মুজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ, ড. আব্দুল মজিদসহ সংশ্লিষ্ট বিভাগেের কর্মকর্তাবৃন্দ।
সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) অনুমোদিত ডিলারগণ অংশগ্রহণ করেন। এছাড়া স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, সরনজাই ইউপি আমির আফজাল কাজি, উপজেলা ভাইসচেয়ারম্যান (সাবেক) আব্দুর রহিম মোল্লা,
অ্যাডভোকেট আব্দুল কাদির, মাহাবুর চৌধুরী,বিসিআইসি সার ডিলার সমিতির সভাপতি প্রণব সাহা, বিএডিসি সার ডিলার সমিতির সভাপতি আব্দুল মতিনপ্রমুখ।
মতবিনিময় সভায় কৃষি উন্নয়ন, সারের সুষ্ঠু সরবরাহ, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এবং বাজার স্থিতিশীলতা বজায় রাখার বিষয়গুলো গুরুত্বসহকারে আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, কৃষি দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। কৃষকদের সময়মতো ও সঠিক দামে সার সরবরাহ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি ডিলারদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং অনিয়ম, মজুদদারি ও কৃত্রিম সংকটের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেন।
তিনি আরও বলেন, প্রশাসন, ডিলার এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই সারের সরবরাহ ব্যবস্থা সুষ্ঠুভাবে বজায় রাখা সম্ভব।
সভায় অংশগ্রহণকারী ডিলাররা তাদের বিভিন্ন সমস্যা ও বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেন। এসব বিষয় গুরুত্বসহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করা হয়।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin