বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :-
চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন

উল্লাপাড়ায় নি-ষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ২৪০ Time View

জি,এম স্বপ্না,সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সদাগর এক্সপ্রেস লিমিটেড এর ট্রান্সপোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে অবস্থিত ট্রান্সপোর্টটির শাখা অফিসে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।
জানা গেছে, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান ও উল্লাপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সদাগর ট্রান্সপোর্টে অভিযান পরিচালনা করেন। এ সময় বিভিন্ন স্থান থেকে বুকিং নেওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল হাতেনাতে ধরে ফেলেন তারা। এ সমস্ত জাল সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি চলছিল।
অভিযানে ২৭ বস্তাতে প্রায় ২৭০ পিস জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১২ লাখ টাকা। পরে জব্দকৃত মালামাল উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে নিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ ঘটনায় ভ্রাম্যমান আদালত ট্রান্সপোর্টের ম্যানেজার সোহাগকে ৩০ হাজার টাকা জরিমানা করে। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট এটিএম আরিফ।
উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান এ সময় বলেন, নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান সব সময় অব্যাহত থাকবে। এ জাল প্রাণীজ সম্পদের জন্য খুবই ক্ষতিকর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin