শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেনাপোলে মিথ্যে ঘোষণায় আনা ভা-য়াগ্রার বড় চালান জ-ব্দ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল স্থলবন্দরে শিল্পের কাঁচামাল ঘোষণার আড়ালে আনা বিপুল পরিমাণ ভায়াগ্রা ও নিষিদ্ধ ওষুধের কাঁচামাল জব্দ করেছে কাস্টমস হাউস ও শুল্ক গোয়েন্দা বিভাগ। ঢাকার আমদানিকারক প্রতিষ্ঠান ‘আরাফাত এন্টারপ্রাইজ’ সিরামিক কারখানার কাঁচামাল ‘কোয়ার্টজ পাউডার’ ঘোষণা দিয়ে এসব ক্ষতিকর কেমিক্যাল আমদানি করে।

​কাস্টমস সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ বিল অব এন্ট্রি নম্বর ১৯০৪২-এর মাধ্যমে ১৬ টন কোয়ার্টজ পাউডার আমদানির ঘোষণা দেয় কামরাঙ্গীরচরের আরাফাত এন্টারপ্রাইজ। তবে গোপন সংবাদের ভিত্তিতে পণ্য চালানটি পরীক্ষা করার জন্য খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নমুনা পাঠানো হয়। ল্যাব পরীক্ষায় দেখা যায়, আমদানিকৃত চালানে ঘোষণার বাইরে বিপুল পরিমাণ সিলডেনাফিল সাইট্রেট (ভায়াগ্রা পাউডার), ওমেপ্রাজল, ইটোরিকক্সিব এবং মন্টেলুকাস্ট সোডিয়ামসহ আট ধরনের ওষুধের কাঁচামাল রয়েছে।

​শুল্ক গোয়েন্দা বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ফয়সাল মাহমুদ ও আব্দুল্লাহ আল মামুন জানান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমতি ছাড়াই এসব ওষুধ পণ্য আনা হয়েছে। বর্তমানে পণ্য চালানটি বন্দরের ৩৪ নম্বর কেমিক্যাল শেডে কড়া নিরাপত্তায় রাখা হয়েছে। ঘটনার পর থেকে আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্ট ‘হায়দার এন্ড সন্স’ পলাতক থাকায় ভায়াগ্রার সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তাদের উপস্থিতিতে কায়িক পরীক্ষার পর চূড়ান্ত তালিকা করা হবে।

​সংশ্লিষ্টরা জানান, এ ধরনের ভায়াগ্রা পাউডার সাধারণত অবৈধ এনার্জি ড্রিংক ও নিম্নমানের ইউনানি-আয়ুর্বেদিক ওষুধে মেশানো হয়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের উপাদানের ব্যবহার হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

​বেনাপোল কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ফৌজদারি মামলাসহ মানি লন্ডারিংয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin