শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আশুলিয়ায় ব্যাপক চাঁদাবা/জি: জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশের অ-ভিযানে চাঁ-দাবাজ হীমেল গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৬ Time View

হেলাল শেখ: ঢাকার আশুলিয়ায় ব্যাপক চাঁদাবাজির অভিযোগ- জামগড়া এলাকায় অভিযান চালিয়ে হীমেল মীর নামের এক চাঁদাবাজকে গ্রেফতার।গ্রেফতারকৃত হীমেল মীর স্থানীয় জামান মীরের ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬ইং) চাঁদাবাজ হীমেল মীর গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন আশুলিয়ার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ। তিনি জানান, বুধবার (১৫ এপ্রিল ২০২৬) দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জামগড়া চৌরাস্তা এলাকা থেকে হীমেল মীরকে গ্রেফতার করা হয়।

জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই রাশেদ বলেন, (এসআই) তালেবসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে হীমেল মীরকে গ্রেফতার করা হয়েছে, চাঁদাবাজির সাথে জড়িত অন্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে তিনি জানান। পুলিশ জানায়, গ্রেফতারকৃত হীমেল মীরের বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন, বাইপাইল, ভাদাইল, ও জিরানী এবং আশুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ও ইয়ারপুর ইউনিয়নের জামগড়া এলাকায় দুর্গন্ধযুক্ত ময়লার গাড়ি থেকে প্রতি মাসে প্রতিটি গাড়ির মালিকের কাছ থেকে ৫০ থেকে ৭০ হাজার টাকা চাঁদা আদায় করা হয়। এছাড়াও এলাকায় দখলবাজি ও মাদক সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ রয়েছে।

এদিকে, এসব ঘটনার সাথে জড়িত কয়েকজন গ্রেফতার হলেও অধিকাংশ অপরাধী এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান অব্যাহত রয়েছে এবং অপরাধী যেই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin