বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

আবুল বয়ান, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ

ধামইরহাটে পবিত্র মক্কা নগরীর বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় ধামইরহাট বিসমিল্লাহ শপিং কমপ্লেক্সের সামনে অনুষ্ঠিত পবিত্র মক্কা নগরীর বায়তুল্লাহ শরীফের আল্লাহর ঘরের মেহমানদের দোয়া ও বিদায় পর্বে সভাপতিত্ব করেন চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মোঃ শরিফুল আনোয়ার। দোয়া পরিচালনা করেন শিবলী ট্যুরস এন্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী, চকযদু কাশিয়াডাঙ্গা মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মুহতামিম হজ্ব কাফেলার মোয়াল্লিম হাফেজ মোঃ তরিকুল ইসলাম। হজ্ব যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন নসিহত মূলক বক্তব্য প্রদান করেন সাবেক প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আতাউর রহমান,
বিশিষ্ট শিক্ষক ও ইসলামী বক্তা মাওলানা আবু বক্কর সিদ্দিক, ধামইরহাট থানা জামে মসজিদের পেশ ইমাম মোঃ আশরাফুল ইসলাম, ধামইরহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মোঃ আব্দুল্লাহ বিন বেলাল, ধামইরহাট বণিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, চকপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালেহ প্রমূখ। মোয়াল্লিম তরিকুল ইসলাম জানান, “মহান রাব্বুল আলামীনের ইচ্ছায় আজকের হজ্ব যাত্রীগণ বাংলাদেশ থেকে প্রথম ও উদ্বোধনী ফ্লাইটে বায়তুল্লাহ শরীফের মেহমান হবেন ইনশাল্লাহ।”

আবুল বয়ান
ধামইরহাট, নওগাঁ ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin