শুক্রবার, ১৫ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, তেতুলিয়া প্রতিনিধিঃ “উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষ্যে ৪৭তম বিজ্ঞান মেলা, ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ১০ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত এ কর্মসূচির আয়োজন করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। এতে সার্বিক সহযোগিতা দেয় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু। উদ্বোধনের পর অতিথিবৃন্দসহ মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পের প্রশংসা করেন। বিজ্ঞানমনস্ক জাতি গঠন এবং নতুন প্রজন্মের মেধা বিকাশে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার আবু তাহের, উপজেলা একাডেমিক সুপারভাইজার ফারুক হোসেন, সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান প্রমূখ।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তাধারায় উদ্বুদ্ধ করতে এবং উদ্ভাবনী শক্তি বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এমন কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথাও জানান তারা।

বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল সরকারি তেঁতুলিয়া কলেজ, ভজনপুর ডিগ্রি কলেজ, মাঝিপাড়া মহিলা ডিগ্রি কলেজ, কালান্দিগঞ্জ ফাযিল মাদ্রাসা, বেগম ফখরুন্নেছা ফাযিল মাদ্রাসা, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ, তেঁতুলিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রনচন্ডি দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়, ভি.পি উচ্চ বিদ্যালয়, সিপাইপাড়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়, পাগলীডাংগী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, বেগম খালেদা জিয়া দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়, আজিজনগর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় ও তেঁতুলিয়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং এলপিএ ওয়ার্ল্ড বাংলাবান্ধা। জানা যায়, মেলায় ১৫টি স্টলে সজ্জিত ছিল।

আয়োজিত বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের মেধা ও জ্ঞান দক্ষতার পরিচয় দেয়। প্রতিযোগিতা শেষে সেরা অংশগ্রহনকারীদের পুরস্কৃত করা হয়।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin