বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

খুলনায় ব-জ্রসহ বৃষ্টিতে স্বস্তি ফিরেছে জনজীবনে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪৪ Time View

শেখ তৈয়ব, খুলনা ।।
বৈশাখের তীব্র গরমে অতিষ্ঠ খুলনার জনজীবনে স্বস্তি ফিরিয়েছে হঠাৎ নেমে আসা বজ্রসহ বৃষ্টি। সকাল থেকেই আকাশে মেঘের আনাগোনা থাকলেও দুপুর গড়াতেই পরিস্থিতির পরিবর্তন ঘটে। বেলা প্রায় ১টার দিকে কালো মেঘে ঢেকে যায় পুরো আকাশ, সৃষ্টি হয় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ। এর কিছুক্ষণের মধ্যেই শুরু হয় বজ্রপাতসহ মুষলধারে বৃষ্টি।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কয়েকদিন ধরে চলমান তাপদাহে অতিষ্ঠ হয়ে পড়েছিল সাধারণ মানুষ। বিশেষ করে খেটে খাওয়া মানুষ, রিকশাচালক ও পথচারীরা তীব্র গরমে দুর্ভোগ পোহাচ্ছিলেন। হঠাৎ এই বৃষ্টিতে জনজীবনে স্বস্তি ফিরে আসে এবং তাপমাত্রাও কিছুটা কমে যায়।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৈশাখ মাসে এ ধরনের কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টি স্বাভাবিক একটি প্রাকৃতিক ঘটনা। দিনের তাপমাত্রা বেশি থাকার কারণে বায়ুমণ্ডলে অস্থিরতা তৈরি হয়, যার ফলেই কালো মেঘ জমে বজ্রবৃষ্টির সৃষ্টি হয়।
তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং নিরাপদ স্থানে থাকার জন্য সকলকে সচেতন থাকতে হবে।
হঠাৎ এই বৃষ্টিতে যেমন জনজীবনে স্বস্তি ফিরেছে, তেমনি কৃষিক্ষেত্রেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin