শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সদরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরি/দর্শন করলেন উপসচিব

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৫৬ Time View

স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের সদর উপজেলায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫। 

বুধবার সকাল থেকে উপজেলার বিভিন্ন কেন্দ্রে একযোগে এই পরীক্ষা সম্পন্ন হয়। পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণে ময়মনসিংহ সদরের বিভিন্ন কেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয়-২) রাজিব কুমার বিশ্বাস।

পরিদর্শনকালে উপসচিব উপজেলার অন্যতম প্রধান কেন্দ্র বিদ্যাময়ী সরকারি বিদ্যালয়,ময়মনসিংহ জিলা স্কল,গভমেন্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে কেন্দ্রের নিরাপত্তা ও পরীক্ষার সুষ্ঠু পরিবেশ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উম্মে হাবিবা মীরা,উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস হেপী,জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আবু ইউছুফ খান,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল বাকী,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন, ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষক, বিদ্যাময়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জহিরুল ইসলাম প্রমুখ।

পরিদর্শনকালে প্রতিনিধি দলটি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং ব্যবস্থাপনার বিষয়ে খোঁজখবর নেন। এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকও সেখানে উপস্থিত ছিলেন।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ সদর উপজেলা থেকে তিনটি কেন্দ্রে মোট ২৫৬৯ জন শিক্ষার্থী নিবন্ধিত ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১৬৬২ জন এবং অনুপস্থিত রয়েছে ৯০৭ জন শিক্ষার্থী। সেই হিসেবে উপজেলায় উপস্থিতির হার ছিল প্রায় ৬৪ শতাংশ। উপজেলার তিনটি প্রধান কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও প্রশাসনের সরাসরি তত্ত্বাবধানে পরীক্ষাটি পরিচালিত হচ্ছে

উপসচিব রাজিব কুমার বিশ্বাস বলেন, শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় যাতে কোনো ধরনের অনিয়ম না হয়, সে বিষয়ে পশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হয়েছে। সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় তিনি সংশ্লিষ্ট সকল শিক্ষক, অভিভাবক ও কর্মকর্তাদের ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin