শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নানা আ-য়োজনে পহেলা বৈশাখ পালিত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় আনন্দ-উচ্ছ্বাস আর নানা আয়োজনের মধ্যে দিয়ে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ‘বাংলা নববর্ষ-১৪৩৩’ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৈশাখী শোভাযাত্রা, রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রার র‌্যালী বের হয়ে উপজেলা শহরের প্রধান ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। এর পরে এসো হে বৈশাখ গান ও দেশাত্ববোধক গান, লোকজ নৃত্য ও আবৃত্তির মাধ্যমে নববর্ষকে আহবান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু’র সভাপতিত্বে আয়োজিত পহেলা বৈশাখ অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জীবন ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মোজাম্মেল হক সহ সরকারি-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, উপজেলা বিএনপির নেতাকর্মী ও তার অঙ্গ সংগঠন, ইউপি চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আফরোজ শাহীন খসরু বলেন, পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন বাঙালি সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আবহমানকাল ধরে বাঙালি সমাজ নববর্ষ উদযাপন করে আসছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলা নববর্ষের এ দিনটি বাঙালি জাতির এক মহামিলন মেলায় রূপান্তরিত হয়। বিগত বছরের সকল ব্যর্থতা, গ্লানিসহ সবকিছু ভুলে নববর্ষকে বরণ করে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান।

মুহম্মদ তরিকুল ইসলাম।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin