শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অর্থের বি-নিময়ে পুলিশ কনস্টেবল নিয়োগ অসম্ভব: খুলনা রেঞ্জ ডিআইজি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৭ Time View

শেখ তৈয়ব খুলনা:
খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল হক বলেছেন, পুলিশ কনস্টেবল নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা সুপারিশ গ্রহণযোগ্য নয়। সম্পূর্ণ যোগ্যতা ও মেধার ভিত্তিতেই প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে।
বুধবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিআইজি জানান, খুলনা বিভাগের ১০ জেলায় পুলিশ কনস্টেবল পদে বিপুলসংখ্যক প্রার্থী আবেদন করেছেন। প্রতি একটি পদের বিপরীতে গড়ে প্রায় ৬৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা নিয়োগ প্রক্রিয়ার প্রতিযোগিতামূলক চিত্র তুলে ধরে।
তিনি আরও বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কোনো দালাল চক্র বা অসাধু ব্যক্তির মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নেই। এ ধরনের প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য চাকরিপ্রার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
এদিন থেকেই খুলনা বিভাগের বিভিন্ন জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু হয়েছে বলে জানান ডিআইজি।
তিনি জোর দিয়ে বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে পুরো নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin