বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

মান্দায় পা-চারকালে ৪৫ বস্তা সার আ/টক

Reporter Name
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩৫ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী
মান্দা উপজেলায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটক করেছে স্থানীয় বাসিন্দারা। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার কালিকাপুর স্কুল মোড়ে এসব সার আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, মান্দা উপজেলা থেকে বাগমারা উপজেলায় পাচারের উদ্দেশ্যে দুটি ভটভটিতে করে ৪৫ বস্তা সার নিয়ে যাওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এলাকাবাসী কালিকাপুর স্কুল মোড়ে যানবাহন দুটি আটক করে। পরিস্থিতি বেগতিক দেখে চালকেরা ভটভটি ফেলে পালিয়ে যান। পরে খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে। আটক সারের মধ্যে ২০ বস্তা টিএসপি এবং ২৫ বস্তা ডিএপি ছিল। মালিকের সন্ধান না পাওয়ায় প্রশাসন নির্ধারিত সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে সারগুলো বিক্রি করে দেয়। টিএসপি প্রতি বস্তা ১৩৫০ টাকা এবং ডিএপি প্রতি বস্তা ১০৫০ টাকা দরে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাইমেনুল ইসলাম এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শহিদুল্লাহসহ স্থানীয় কৃষকেরা।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ জানান, মালিক না থাকায় সরকারি নির্ধারিত দামে সারগুলো কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে। বিক্রয়লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin