সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)পদে নিয়োগ পরীক্ষা: ফেব্রুয়ারি ২০২৬ সাজিদ হ/ত্যা: র‍্যাব-৭ ও র‍্যাব-৬’র যৌথ অ/ভিযানে প্রধান আ/সামিসহ দুজন গ্রেফ/তার অ/সংক্রামক রোগ প্রতি/রোধে হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার,রংপুরের সচে/তনতামূলক চিকিৎসা ক্যাম্প তারাগঞ্জে বাইকের দী/র্ঘ লাইন ঠেলে খালি হাতে ফিরছে মানুষ,সিন্ডিকেট বিক্রি করছে ৩০০ টাকা লিটার মেঘনায় জ/ব্দকৃত রেনু অব/মুক্ত, ৩৫ জেলেকে জ/রিমানা পরিবেশ বিপ/র্যয়ের বি/রুদ্ধে কঠোর বার্তা: সন্দ্বীপে অবৈধ ইটভাটায় অভি/যান, জ/রিমানা নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ বাস্তবায়নে প্র/স্তুতিমূলক সভা গু/জবে কান দেবেন না, সন্তানকে টিকা দিন-পানিসম্পদ প্রতিমন্ত্রী মাদক কারিবারিকে ধরে পুলিশে দি/লো ছাত্রদল নেতা ভাষা সৈনিক ফাউন্ডেশনের উদ্যোগে গৌরনদীতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্পের উদ্ধোধন

পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনস-ম্পৃক্ততা চোখে পড়ার মতো

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

 পুঠিয়া( রাজশাহী) প্রতিনিধিঃ

বর্ণিল শোভাযাত্রা ও নানা আনুষ্ঠানিকতায় পুঠিয়া উপজেলায় উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩-এর পহেলা বৈশাখ। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বৈশাখী শোভাযাত্রা ঘিরে এলাকায় তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠনের সদস্য এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। গ্রামীণ ঐতিহ্যের প্রতীকী মুখোশ, পালকি, পাখি ও লোকজ উপকরণ শোভাযাত্রায় ভিন্নমাত্রা যোগ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুঠিয়া-দুর্গাপুরের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্বসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে স্থানীয় শিল্পীরা সংগীত ও কবিতা আবৃত্তির মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির বিভিন্ন দিক তুলে ধরেন। #

মাজেদুর রহমান (মাজদার) 
পুঠিয়া রাজশাহী। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin