বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম :-
চট্টগ্রামে শিক্ষার অঙ্গনে সম্ভাবনার নতুন অধ্যায়, ১২ বছরে স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজ ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন

রাজশাহী জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির আয়োজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৪৬ Time View

আলিফ হোসেন,তানোরঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামী
রাজশাহী জেলা শাখার উদ্যোগে ইউনিয়ন এবং পৌরসভা আমীর ও সেক্রেটারিদের অংশগ্রহণে দিনব্যাপী শিক্ষা শিবির-২০২৬ আয়োজন করা হয়েছে।মঙ্গলবার (১৪এপ্রিল) জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল খালেকের সভাপতিত্বে ও সেক্রেটারী গোলাম মোর্তুজার সঞ্চালনায় নগরীর শাহ্ ডাইন কমিউনিটি সেন্টারে আয়োজিত শিক্ষা শিবির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী শিক্ষা বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, জেলা নায়েবে আমীর মাইনুল হোসেন ও মাওলানা আব্দুল খালেক, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল হাসান, অধ্যক্ষ নাজমুল হক, নুরুজ্জামান লিটন অধ্যাপক কামরুজ্জামান তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাশ,তানোর পৌর আমির মাওলানা মকছেদ আলী ও পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা প্রমুখ।এছাড়াও সকল পৌরসভা ও ইউপির আমির-সেক্রেটারী,জেলা কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যগণসহ, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক রফিকুল ইসলাম বলেন,“সংগঠনের ভিত্তি মজবুত করতে তৃণমূল নেতৃত্বের আদর্শিক ও সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। শিক্ষা শিবির সেই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আদর্শ, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়ে কাজ করলে সংগঠন যেমন শক্তিশালী হবে, তেমনি সমাজেও ইতিবাচক পরিবর্তন আসবে।”তিনি আরো বলেন,“বর্তমান সময়ে নেতৃত্বের জন্য জ্ঞান, ধৈর্য ও পরিকল্পিত কর্মপদ্ধতি অপরিহার্য। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে সুশৃঙ্খল দাওয়াহি কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা করতে হবে।”প্রধান অতিথি আরো বলেন,
“ইসলামী শিক্ষার আলো ব্যক্তি, পরিবার ও সমাজকে আলোকিত করে। নেতৃত্বের মাঝে সেই শিক্ষার বাস্তব প্রতিফলন ঘটাতে পারলেই সংগঠনের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব।”
এদিকে সভাপতির বক্তব্যে অধ্যাপক আব্দুল খালেক বলেন,“এই শিক্ষা শিবিরের মাধ্যমে নেতৃবৃন্দ নতুন উদ্দীপনা ও দিকনির্দেশনা পেয়েছেন। আমরা প্রত্যাশা করি, এখান থেকে অর্জিত জ্ঞান ও পরিকল্পনা মাঠপর্যায়ে বাস্তবায়িত হবে।তিনি আরো বলেন,“তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দই সংগঠনের প্রাণ। তাদের সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত প্রশিক্ষণ সংগঠনের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করে।”
এদিন দিনব্যাপী শিক্ষা শিবিরে বিভিন্ন সেশন, দলীয় আলোচনা এবং দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে অংশগ্রহণকারীদের সাংগঠনিক দক্ষতা ও আদর্শিক চেতনা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শিক্ষা শিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin