
স্টাফ রিপোর্টার পঞ্চগড় :
আজ বাংলা নতুন বছরের প্রথম দিন। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয়েছে বর্ষবরণ। নতুন আশা আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশজুড়ে বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। মঙ্গলবার (১৪ এপ্রিল) পঞ্চগড়ের পাঁচ উপজেলায় হয়েছে বর্ণিল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলার মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়ছে দেশের সর্বস্তরের মানুষ।
এদিন, পঞ্চগড়ে পান্তা উৎসব, লাঠি খেলা এবং বৈশাখী মেলায় মেতে ওঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমি ও জাসাসসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় জমকালো সংগীত ও নৃত্য পরিবেশনা। পঞ্চগড়ে ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে হাজার বছরের বাঙালি ঐতিহ্য তুলে ধরা হয়। স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে পাশাপাশি যাত্রা পালা।