শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

ফুলপুর উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুম মুনীর রিফাত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৯৬ Time View

স্টাফ রিপোর্টারঃ
ফুলপুর উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সমাজ সেবামোলক প্রতিষ্ঠান আল মানার গ্রুপের চেয়ারম্যান, রিফাত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ সমাজ সেবক বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুম মুনীর রিফাত। তিনি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে ফুলপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রার্থী।

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তরুণ এই সমাজ সেবক।

তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, তিনি নেতা হিসেবে নয়, জনগণের একজন সেবক হিসেবে কাজ করতে চান। তার লক্ষ্য হলো ফুলপুর উপজেলাকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা। এ লক্ষ্যে তিনি অভিজ্ঞদের পরামর্শ গ্রহণ করে সুশাসন প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এলাকার যেসব সমস্যা রয়ে গেছে, সেগুলো ধাপে ধাপে সমাধান করার পরিকল্পনা রয়েছে তার। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের উন্নয়নে তিনি বিশেষ গুরুত্ব দিতে চান। পাশাপাশি তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে গঠনমূলক কাজে সম্পৃক্ত করার কথাও উল্লেখ করেন।
বাংলা নববর্ষের এই আনন্দঘন মুহূর্তে তিনি সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুন্দর সমাজ গড়ার আহ্বান জানান। তিনি বিশ্বাস করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় ফুলপুর উপজেলাকে একটি মডেল উপজেলা পরিষদে পরিণত করা সম্ভব।

সেই প্রত্যাশায় তিনি পুরাতন বছরের দুঃখ,হতাশা ভুলে জন্মভূমি ফুলপুর উপজেলার সর্বস্থরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের আগামীর দিনকে আরো সুন্দর ও বর্ণীল হবে এমন আশাবাদ ব্যক্ত করে উপজেলাবাসীর কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন এবং নতুন বছরের শুভ সূচনায় সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin