শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তানোরে জিওল মাদরাসায় বিদায় ও নবীন বরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৫ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহী তানোরের জিওল দারুচ্ছুন্নাহ দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
জানা গেছে,সোমবার(১৩এপ্রিল) মাদরাসা সুপার আসলাম উদ্দিন মিয়ার সভাপতিত্বে এবং সহকারী সুপার মাওলানা জালাল উদ্দিনের সঞ্চালনায় মাদরাসা চত্ত্বরে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এদিকে এমপিকে কাছে পেয়ে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণ আবেগাপ্লুত হয়ে পড়েন।শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃস্টি হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাদরাসার সভাপতি
অধ্যাপক জামিলুর রহমান, জমায়াতের তানোর উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন, তানোর পৌর আমির
মাওলানা মকছেদ আলী, পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা, মাহাবুর চৌধুরী,আলহাজ্ব কেফাতুল্লাহ সরদার, আলহাজ্ব বদিউজ্জামান, মহসীন আলী, মোজাফফর হোসেন, আলহাজ্ব ওমর আলী, হাবিবুর রহমান, সাবেক কাউন্সিলর মুঞ্জুর রহমান,আব্দুল বারী ও আরব আলীপ্রমুখ। স্থানীয় বক্তাগণ মাদ্রাসার উন্নয়নে এমপির কাছে সহযোগিতা কামনা করেন।
এদিন অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের আন্তরিকভাবে বরণ করে নেয়া হয় এতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
এসময় শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, কোরআন তেলাওয়াত, নাশিদ , মানপত্র পাঠ ও বিভিন্ন শিক্ষামূলক বক্তব্য উপস্থাপন করা হয়, যা উপস্থিত দর্শকদের উৎসাহিত ও মুগ্ধ করে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ববোধ, নৈতিকতা ও শিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin