শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

নাগেশ্বরীর ডাকনীরপাঠ বাজারে গোশত বিক্রি নিয়ে জটিলতা সমাধান, অপপ্রচারে উত্তেজনা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৯৭ Time View

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ডাকনীরপাঠ বাজারে গরুর গোশত বিক্রি কেন্দ্র করে সৃষ্ট জটিলতা স্থানীয় আলোচনার মাধ্যমে নিষ্পত্তি হলেও একটি মহলের অপপ্রচারে আবারও পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অসম্পূর্ণ ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে কিছু অনলাইন মাধ্যমে সংবাদ প্রকাশের পর এলাকায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সরে জমিনে জানা গেছে, ডাকনীরপাঠ বাজার একটি মন্দির সংলগ্ন ঐতিহ্যবাহী বাজার। বাজারটির আশপাশে অধিকাংশ হিন্দু সম্প্রদায়ের বসবাস এবং প্রায় অর্ধ-শতাব্দী ধরে সেখানে গরুর গোশত বিক্রির প্রচলন ছিল না। স্থানীয়দের ভাষ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই এ প্রথা অনুসরণ হয়ে আসছে। তবে সম্প্রতি স্বার্থান্বেষী একটি মহল স্থানীয় এক ব্যবসায়ী মন্দির সংলগ্ন দোকানে গরুর গোশত বিক্রি শুরু করায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এতে হিন্দু সম্প্রদায়ের মধ্যে দেখা দেয় অসন্তোষ। তারা জানান, দীর্ঘদিন ধরে মুসলিম ও হিন্দু সম্প্রদায় পারস্পরিক সম্মান বজায় রেখে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। স্থানীয়রা আরও জানান, ডাকনীরপাঠ বাজারের অদূরে বটতলা বাজার, ভিতরবন্দ বাজার ও ব্যাপারীহাট বাজারে নিয়মিত গরুর গোশত বিক্রি হয়। ফলে এ বাজারে গোশত বিক্রি না হলেও চাহিদা পূরণে কোনো সমস্যা ছিল না।

ঘটনাটি নিয়ে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হলে নাগেশরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য দুইজন উপ-পরিদর্শককে দায়িত্ব দেন। তদন্ত শেষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হয়। গত মঙ্গলবার দুই গোশত ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট মার্কেটের মালিক থানায় উপস্থিত হয়ে জানান, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিষয়টির মীমাংসা হয়েছে। মার্কেট মালিক আজিজুল হক জানান, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে তার মার্কেটে পার গরুর গোশত বিক্রি করা হবে না।

নাগেশরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা বলেন, স্থানীয়দের মধ্যে পুজন সৃষ্টি ও থানায় অভিযোগ হওয়ায় তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বসে সমাধান করে উভয় পক্ষ থানায় এসে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবগত করেন। এটি একটি মিমাংসীত বিষয় ছিলো। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানান এবং কোনো কুচক্রী মহল পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার অনুরোধ করেন।

এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, খানায় অনুষ্ঠিত বৈঠকে মার্কেট মালিক নিজেই এলাকার শান্তি-শৃঙ্খলা বিবেচনায় গরুর গোশত বিক্রি না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এখানে পুলিশ প্রশাসন বা কোনো রাজনৈতিক পক্ষের চাপ ছিল না।

ভিতরবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শফিউল আলম শফি বলেন, মন্দির-সংলগ্ন হওয়ায় ঐ বাজারে দীর্ঘদিন গোশত বিক্রি হয়নি। হঠাৎ করে বিক্রি শুরু হওয়ায় গুঞ্জন তৈরি হয়। পরে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান হয়েছে। বর্তমানে একটি মহল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও দুই সম্প্রদায়ের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে ঐতিহ্য ও সম্প্রীতি রক্ষার স্বার্থে মার্কেট মালিক নিজ উদ্যোগে ভাড়াটিয়াকে অন্য ব্যবসা করার অনুরোধ জানান। এলাকাবাসীর মতে, এটি সম্পূর্ণভাবে আলোচনার মাধ্যমে নিষ্পত্তিকৃত একটি বিষয়। একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল তথ্য ছড়িয়ে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। সাম্প্রদায়িক সম্প্রীতির এ ইতিবাচক দৃষ্টান্তকে প্রশ্নবিদ্ধ না করে বরং এমন উদাহরণকে উৎসাহিত করা প্রয়োজন। অন্যথায় শান্তিপূর্ণ সহাবস্থান ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin