বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

নাগেশ্বরীতে রনি নামে ৩ মামলার আ-সামি গ্রে-প্তার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

এম এস সাগর,
কুড়িগ্রাম প্রতিনিধি:

নাগেশ্বরীর জেলেখা পাম্প সংলগ্ন আদালতর গ্রেপ্তারকৃত ৩ মামলার আসামি রবিউল ইসলাম রনি সরকার নামে একজন সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টার দিকে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন।

নাগেশ্বরী থানা প্রশাসন সূত্রে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় রায়গঞ্জ ইউনিয়নের মজিবর রহমানের ছেলে রবিউল ইসলাম রনি সরকারের বিরুদ্ধে রায়গঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুজ্জামান দ্বীপ মন্ডলকে হত্যা চেষ্টাসহ ৩টি মামলা রয়েছে। ৩ মামলার আসামি রনি কে গ্রেফতারের বিষয় নিশ্চিত করেছেননাগেশ্বরী থানা পুলিশ।

অভিযোগ রয়েছে, নাগেশ্বরীর রায়গঞ্জের সোনাইরখামার গ্রামে পূর্বশত্রুতার জেরে ১৩জানুয়ারি ২০২৬খ্রি. বিকেলে একই এলাকার মোক্তার হোসেনের ছেলে আমজাদ হোসেনকে রবিউল ইসলাম রনিসহ ৪জন থেকে ৫জন মিলে পথরোধ করে হামলা করে এবং হত্যার উদ্দেশ্যে দেশিয় অস্ত্র দিয়ে জখম করে। পরে আমজাদ হোসেনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় আমজাদ হোসেনের বাবা মোক্তার হোসেন বাদী হয়ে রবিউল ইসলাম রনি সরকার, খাইরুল ইসলামসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করে জানুয়ারি নাগেশ্বরী থানায় মামলা দায়ের করে। এ ছাড়াও গ্রেপ্তার হওয়া রবিউল ইসলাম রনির বিরুদ্ধে একই থানায় সংখ্যালঘুর জমি দখলের চেষ্টা, বাড়িঘরে হামলা-ভাঙচুরের অভিযোগ এবং রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান দীপকে হত্যা চেষ্টা মামলা রয়েছে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লা হীল জামান বলেন, বাদী মোক্তার হোসনের করা মামলায় রবিউল ইসলাম রনিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে চেয়ারম্যানকে হত্যাচেষ্টাসহ আরও দুটি মামলা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin