
বান্দরবান (থানচি) প্রতিনিধি :মথি ত্রিপুরা।
বান্দরবান পার্বত্য জেলা থানচি উপজেলার বলিপাড়া ইউনিয়ন ও রুমা উপজেলা গালেংগ্যা ইউনিয়নে ত্রিপুরা সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব বৈসু উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নিবেদিতা কুমারী মারিয়া ধর্মপল্লী পাল পুরোহিত ফা: শীতল রোজারিও সিএসসি;
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৈসু উদযাপন কমিটি সভাপতি, বার্নাড ত্রিপুরা; বৈসু উদযাপন কমিটি সম্পাদক ও সাংবাদিক : র্যামবো ত্রিপুরা; ক্যচু পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মনিরাং ত্রিপুরা(রাফায়েল) ; ০৪ নং বলিপাড়া ইউনিয়ন ০৯ সদস্য,পিতরাং ত্রিপুরা ; এবং বিভিন্ন গ্রাম থেকে কারবারি,সরকারি বেসরকারি শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আজ ১৩ এপ্রিল ২০২৬ খ্রী: ৩০ চৈত্র ১৪৩২ বাংলা বৈসু উৎসবকে ঘিরে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে বয়স্ক নারী-পুরুষ, যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন র্যালীতে।
র্যালীটি ডাকশৈ পাড়া থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে নিবেদিতা কুমারী মারিয়া মিশনে গিয়ে শেষ হয়।
র্যালী শেষে আয়োজিত খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানে ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী নৃত্য, গান ও নাচ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। এতে স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করে দর্শকদের মুগ্ধ করেন।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বৈসু উৎসব ত্রিপুরা সম্প্রদায়ের সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হওয়ায় আয়োজকদের প্রতি সন্তোষ প্রকাশ করেন স্থানীয়রা।