শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :-
কুড়িগ্রামে ৭২ অবৈ-ধ ই-টভাটার কালো ধোঁ-য়া: বি-পর্যয়ের মুখে কৃষি ও জনস্বাস্থ্য কার্যক্রম নি-ষিদ্ধ আ.লীগের কথিত স-ন্ত্রাস ও নৈ-রাজ্যের প্রতি-বাদে কেশবপুরের পাজিয়া বাজারে বিক্ষো-ভ মিছিল ও সমাবেশ মানিকহাট ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রতন মাস্টারের সমর্থনে বিশাল মোটরসাইকেল শো-ভাযাত্রা নওগাঁর ধামইরহাটে প্রা-ণিসম্পদ সপ্তাহের সমাপনী অনুষ্ঠান, ২০০ শিক্ষার্থী পেল দুধ ও ডিম সুবিধাবাদী শীর্ষ চাঁ-দাবাজ ও দ-খলবাজ অ-পরাধী কারা? ফুটপাত ও যা-নবাহনে কোটি টাকা চাঁ-দাবাজি! দেশে আবারও কিশোর গ্য-াং মা-দক স-ন্ত্রাসীদের কাছে ব্যবসায়ীসহ সাধারণ মানুষ জি-ম্মি রাজশাহীতে সাবেক মেয়রসহ আ.লীগের ১১ নেতাকর্মী গ্রে-ফতার হরিপুরে রাস্তা নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে মহেশপুরে শহীদ রফিকুল ইসলাম সবের ২৮তম শা-হাদাৎ বার্ষিকী উপলক্ষে স্মর-ণসভা ও প্র-তিবাদ সমাবেশ অনুষ্ঠিত

ক্ষেতলালে অভিমানে বি-ষপান, ডেকোরেটর শ্রমিকের মৃ-ত্যু

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬৯ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অভিমানে বিষপান করে রাজন (২১) নামে এক ডেকোরেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মামুদপুর ইউনিয়নের দক্ষিণ জিয়াপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক রাজন ওই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। তিনি পেশায় ডেকোরেটর শ্রমিক ছিলেন এবং পরিবারের সঙ্গে বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পছন্দের মেয়ের সঙ্গে বিয়ে না দেওয়ায় বাবার ওপর অভিমান করে রোববার সন্ধ্যার দিকে রাজন বিষপান করেন। পরে বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দেন। তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি
সদস্য বক্কর ও এলাকাবাসী জানান, পারিবারিক কলহের জেরেই এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin