শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :-
এসআরবি’র যৌথ অ-ভিযানে উল্লাপাড়ার অ-পহরণ মামলার প্রধান আ-সামি গ্রেফতার ও ভি-কটিম উদ্ধার আজ ঐতিহাসিক কা-মান্না দিবস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন সোনালী চেলা নদীর আন্তর্জাতিক সীমানা নি-র্ধারণ, খুশি বারকি ও বালু শ্রমিকরা তারাগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আ-লোচনা সভা মুকসুদপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ -২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান ও আলো-চনা সভা দিনে কী-টনাশক রাতে মা-দক বিক্রি করে সাব্বির-ই-য়াবা ও গাঁ-জাসহ পুলিশের হাতে আট-ক চারঘাটে জাতীয় প্রাণিস-ম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য ব্যালি ও আলোচনা সভা মধুপুরে EARN প্রকল্পের অ-বহিতকরণ সভা অনুষ্ঠিত, প্রশিক্ষণ পাবেন ২২৪০জন যুবক-যুব নারী ঘাটাইলে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজনীতি থেকে সরে দাঁ-ড়ানোর ঘোষণা এলডিপি নেতা এম এয়াকুব আলীর

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ Time View

পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপি সভাপতি, বিশিষ্ট শিল্পপতি এম এয়াকুব আলী আনুষ্ঠানিকভাবে রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার (১২ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

তিনি লেখেন- রাজনীতি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল। কিন্তু বর্তমান বাস্তবতা, ব্যক্তিগত ও পারিবারিক দায়বদ্ধতা এবং ব্যবসায়িক ব্যস্ততার কারণে আমি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

এই সিদ্ধান্ত সম্পর্কে তিনি বলেন, ব্যক্তিগত অর্জনের চেয়ে বৃহত্তর ঐক্য ও আদর্শকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। দেশের স্বার্থে কখনো কখনো ত্যাগ স্বীকার করাই প্রকৃত রাজনীতি।

রাজনীতি থেকে বিদায়ের ঘোষণায় তিনি আরও বলেন, আমি দল ও দেশের জন্য যতটুকু করতে পেরেছি, তা নিয়েই সন্তুষ্ট। ভবিষ্যতে সরাসরি রাজনীতিতে না থাকলেও দেশ ও সমাজের কল্যাণে কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin