শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সুজানগরে বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বি/তরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২ Time View

সুজানগর(পাবনা)প্রতিনিধিঃ উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার সুজানগরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে রবিবার এই মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান। উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সোলায়মান হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক অধ্যক্ষ নাদের হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু, সুজানগর মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রেজাউল করিম, জহুর আহমেদ সরকার নিক্সন, বিএনপি নেতা হারুন মন্ডল ও সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আলাল।অতিথিরা নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তঁারা বলেন, একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে বিজ্ঞানের বিকল্প নেই।এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জুনিয়র ও সিনিয়র বিভাগে মোট ১২টি স্টল অংশগ্রহণ করে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতার মাধ্যমে বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে, যা উপস্থিত দর্শনার্থীদের প্রশংসা কুড়ায়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মেধার প্রশংসা করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ আরও ত্বরান্বিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। মেলায় বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক উপস্থিত ছিলেন।

সুজানগর(পাবনা)প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin