শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন ৮ বারের সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী রোমান ভুঁইয়া

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১৫৮ Time View

হেলাল শেখঃ ঢাকা জেলার ৮বারের শ্রেষ্ঠ করদাতা ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব তানভীর আহমেদ রোমান ভুঁইয়া দেশবাসীকে ১৪৩৩ বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, বাংলা নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই দিনে সকল দুঃখ-কষ্ট, হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে নতুন করে জীবন শুরু করার আহ্বান জানান তিনি। প্রিয়জনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার দেওয়ার মধ্য দিয়ে সম্পর্ক আরও দৃঢ় করার পরামর্শ দেন।
রোমান ভুঁইয়া আরও বলেন, তিনি কখনো কর ফাঁকি দেননি এবং সততার সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসার শুরু থেকেই আয়করদাতা হিসেবে নিবন্ধিত হয়ে নিয়মিত কর প্রদান করে আসছেন। ব্যবসা যত বড় হয়েছে, কর দেওয়ার পরিমাণও তত বৃদ্ধি পেয়েছে। তিনি জানান, ২০১৬ সালে প্রথমবার ঢাকা জেলার শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মাননা লাভ করেন। এরপর ধারাবাহিকভাবে ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০, ২০২১ ও ২০২২ সালেও একই সম্মাননা অর্জন করেন।
তিনি মনে করেন, রাষ্ট্রের প্রতি সৎ থাকা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ব্যবসায়ীদের সম্পদের তথ্য গোপন না করে স্বচ্ছতার সঙ্গে কর প্রদান করা উচিত।

জানা গেছে, রোমান ভুঁইয়া একজন মানবিক ও সমাজসেবামূলক মানসিকতার মানুষ। তিনি জাতীয় দিবস, দুই ঈদ ও বাংলা নববর্ষে নিয়মিত দেশবাসীকে শুভেচ্ছা জানান। দেশ-বিদেশে অবস্থান করেও তিনি আত্মীয়-স্বজন ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।

বাংলা নববর্ষ উপলক্ষে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করে বলেন, তিনি যেন দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে পারেন। মহান আল্লাহ সবাইকে সুস্থ ও ভালো রাখুন-এই কামনাও ব্যক্ত করেন তিনি। সবাইকে আবারও ১৪৩৩ বাংলা নববর্ষের শুভেচ্ছা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin