বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :-
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নিমার্ণ কাজে কর্মকর্তাদের অনি-য়ম ও দু-র্নীতি মোহনপুরে দুটি ইট ভাটার কার্যক্রম বন্ধ এবং একটিকে ৪ লাখ টাকা জ-রিমানা তানোরে পুকুরে বি-ষ দিয়ে মাছ নি-ধন রাজশাহী নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক উপাদান সংরক্ষণে সমন্বিত উদ্যোগের আ-হ্বান সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রা-ণনাশের হু-মকি, নিরব বা-হিনীর বিরুদ্ধে চাঁ-দাবাজি ও অ-স্ত্রবাজির অভিযোগ পঞ্চগড়ের খুদে নায়েল যা-চ্ছে মালয়েশিয়ায়, ইংলিশ অলিম্পিয়াডে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃক পঞ্চগড় সীমান্তে ভারতীয় গরু আ-টক নাঙ্গলকোটের ভুলুয়াপাড়ায় নাইট চাইনিজ বার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের সমাপনী ম্যাচ অনুষ্ঠিত স্বামীকে বাচাঁতে কিডনি দিলেন স্ত্রী- বিরল ভালবাসার উদাহরন BD online new shop নামে একটি প্রতা-রক চক্র দেশজুড়ে লক্ষ লক্ষ টাকা হা-তিয়ে নেয়ার অভি-যোগ

রায়গঞ্জে ট্যাগ অফিসার রাজি বুল ইসলাম ওপর হামলা: ইউএনও বরাবর স্মার/কলিপি দিয়ে ক/র্মবিরতি

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ২২৪ Time View

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি : রায়গঞ্জ উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ওপর ধারাবাহিক হামলা, হুমকি ও লাঞ্ছনার ঘটনায় চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এ প্রেক্ষিতে ১২ এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল খালেক পাটোয়ারী বরাবর স্মারকলিপি প্রদান করে ট্যাগ অফিসাররা ফিলিং স্টেশনে গুলোতে কর্মবিরতি ঘোষণা করেছেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২ এপ্রিল মেসার্স মাস্টার এন্ড সন্স ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ এনায়েত হোসেনের ওপর শাওন নামের এক ব্যক্তি হামলা চালায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল ইসলাম দ্রুত বিচারের আশ্বাস দিলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এছাড়া ৯ এপ্রিল দায়িত্ব শেষে বাড়ি ফেরার পথে ট্যাগ অফিসার মোঃ রাজিবুল হাসানের ওপর ঘোলমাইল বাজার এলাকায় আতাউর রহমান, জিয়াউর রহমানসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা হামলা ও লাঞ্ছনা চালায়। এ ঘটনায় রায়গঞ্জ থানায় মামলা (নং-৫, তারিখ-১০ এপ্রিল ২০২৬) দায়ের করা হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ রয়েছে।
সর্বশেষ ১১ এপ্রিল উপজেলার আরও কয়েকটি ফিলিং স্টেশনে ফুয়েল কার্ড ছাড়া তেল নিতে এসে কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি ট্যাগ অফিসারদের হুমকি ও মারমুখী আচরণ করে। এতে কর্মকর্তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
এ অবস্থায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি এবং দায়িত্ব পালনে সার্বিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়। স্মারকলিপিতে ডিকেআইবি সিরাজগঞ্জের সভাপতি মোঃ হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মেহেদী হামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা স্বাক্ষর করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে বলে তারা জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin