শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ সিটি এলাকায় হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উ-দ্বোধন করলেন প্রশাসক

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৮ Time View

আরিফ রববানী,ময়মনসিংহ
দেশে হামের ক্রমবর্ধমান প্রাদুর্ভাব মোকাবিলা ও জনস্বাস্থ্য সুরক্ষায় ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় শিশুদের জন্য জরুরী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

রবিবার (১২এপ্রিল) সকাল ১০টায় ময়মনসিংহ সিটি করপোরেশন নগর ভবন প্রাঙ্গনে অনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ রোকনুজ্জামান রোকন।

এই ক্যাম্পেইনে শুক্র-শনিবার ও সরকারি ছুটির দিন ব্যতিত সিটি কর্পোরেশনের প্রত্যেকটি ওয়ার্ডে নির্ধারিত ইপিআই টিকা কেন্দ্রে ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এই টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী বক্তব্যে প্রশাসক রোকনুজ্জামান রোকন বলেন, শিশুদের সুস্থ ভবিষ্যৎ নিশ্চিতে টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই।এসময় হাম-রুবেলা প্রাদুর্ভাব মোকাবেলায় উদ্দিষ্ট সকল শিশুকে টিকা গ্রহণের অনুরোধ জানিয়ে প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন- কোনো শিশুকে যেন এই জীবনরক্ষাকারী টিকা থেকে বঞ্চিত না করা হয়।

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ এর আওতায় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ডে ইপিআই টিকাদান কেন্দ্রে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হবে। সংশ্লিষ্টরা জানান, এ উদ্যোগের মাধ্যমে সিটি করপোরেশন এলাকার শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এসময় হাম-রুবেলা মোকাবিলায় আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হওয়ার আহবান জানান প্রশাসক রেকনুজ্জামান রোকন।

ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নির্ধারিত বয়সী সব শিশুকে টিকার আওতায় আনতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছেন এবং অভিভাবকদের সচেতন করতে প্রচারণা জোরদার করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় ময়মনসিংহ সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের পরিচালক (স্বাস্থ্য) ডাঃ প্রদীপ কুমার সাহা, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুমনা আল মজীদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথসহ অন্যান্য কর্মকর্তা -কর্মচারীবৃন্দ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউনিসেফের প্রতিনিধিগণ।

পরে প্রশাসক রোকনুজ্জামান রোকন টিকাদান কার্যক্রমের সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন এবং স্বাস্থ্যকর্মীদের নির্ভুলভাবে তথ্য সংগ্রহ ও টিকা প্রদানের নির্দেশনা দেন।

এ বিষয়ে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান- ময়মনসিংহ সিটি করপোরেশন প্রতিটি ওয়ার্ডে আমাদের যে ফিক্সড ইপিআই টিকাদান সেন্টার আছে, সেখানেও এই টিকাদান কর্মসূচি চলবে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin