
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা পরিষদ সভাকক্ষে এডিবির অর্থায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির গ্রামীণ সড়ক মাস্টার প্যান প্রণয়ন আরসিআইপি প্রকল্পের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। প্রধান আলোচক ছিলেন ডি আই এস এনালিস্ট বেটস মোঃ মাহফুজুর রহমান।
এ বিষয়ে বক্তব্য দেন, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, কোষারাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান গোলাম মোমস্তফা, পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান চৌধুরী, সেনগাও ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, এমপি প্রতিনিধি মেজবাহুল হক সূর্য, সহকারী প্রকৌশলী মাসুদ রানা প্রমূখ।