শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
Title :
৩২ বছরের শিক্ষকতাকে সম্মান, বিদায়ে লাল গালিচা ও মোটরসাইকেল উপহার মোহনপুরে পেঁয়াজ সংর-ক্ষণের এয়ার-ফ্লো মেশিন বিতরণ তেঁতুলিয়ায় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে মেলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আশুলিয়ার জামগড়া কিশোর কর্তৃক এক শিশুকে ধর্ষ-ণের অভিযোগঃ ৩ ঘন্টার মধ্যে ধর্ষ-ণকারী আ-টক মোহনপুরের কৃষিতে নতুন সম্ভবনা চুইঝাল তেঁতুলিয়ায় মতবিনিময় সভার ভিডিও ধারণে ডিসির বাধা, মতবিনিময় বয়-কট সাংবাদিকদের চারঘাটে শতবর্ষী ঐতিহ্যের কালুপীরের বৈশাখী মেলা শুরু রাজশাহী কেন্দ্রীয় কা-রাগারে সিনিয়র জেল সুপার হলেন আল মামুন ধামইরহাটে পবিত্র বায়তুল্লাহ শরীফে হজ্ব যাত্রা উপলক্ষে দোয়া ও বিদা-য় অনুষ্ঠিত মহেশপুরে নবাগত জেলা প্রশাস-কের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় পুলিশের জুয়া বি-রোধী অভিযানে দুই জুয়া-ড়িকে ছেড়ে দেওয়ার অ-ভিযোগ

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় পুলিশের জুয়া বিরোধী অভিযানে ৮জনকে আটকের পর মোটা অংকের টাকার বিনিময়ে ২জন জুয়াড়িকে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) রাতে তেঁতুলিয়া মডেল থানা পুলিশের একটি দল জুয়া বিরোধী অভিযান পরিচালনা করে। উপ পরিদর্শক (এসআই) আব্দুল মালেক মিয়ার নেতৃত্বে উপজেলার ভজনপুর বাজারে সোনালি ব্যাংক সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি জুয়ার আসর থেকে ৮ হাজার ২শ টাকা ও জুয়ার সরঞ্জাম সহ ৮ জনকে আটক করা হয়। পরে রাতেই তাদের হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, আটককৃতদের মধ্যে মোশারুল ও লিটন নামে ২ জনের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে থানা থেকে রাতের আধারে তাদের ছেড়ে দেওয়া হয়। বাকি ৬ জনকে শনিবার সকালে আদালতে হাজির করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্দুল মালেক মিয়া এক প্রশ্নের জবাবে বলেন, ‘আমাদের সোর্স ছিল সোর্স, কিছু সোর্স থাকে আমাদের যাদের মাধ্যমে খবর গুলো পাই, সব কিছু তো বলতে হয়না কিছু বিষয় থাকে আমাদের ইন্টারনাল। তিনি আরও বলেন, ঘটনাস্থলে ৬জনকেই পেয়েছেন।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বলেন, গতকাল অভিযানে ৬ জুয়াড়ি কে আটক করা হয়েছে। এসময় ৮ জন জুয়ারু আটকের পর ২জনকে ছেড়ে দেওয়ার কথা জিজ্ঞাসায় তিনি বলেন, আসেন থানায় দেখি একটু কথা বলি আপনাকে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শইমী ইমতিয়াজ জানান, ৮ জন জুয়ারু আটক করে ৬ জনকে আদালতে প্রেরণ করার বিষয় আমি জানি না। তবে বিষয়টা আমি দেখবো।

মুহম্মদ তরিকুল ইসলাম
পঞ্চগড় প্রতিনিধি।।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin