বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ গ্রে-ফতার ২

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৩৯ Time View

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:
নড়াইলে ডিবি পুলিশের অভিযানে ষাট পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ উজির আলী (৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ (৪০) নামের দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত সৈয়দ উজির আলী (৪৩) নড়াইল সদর থানাধীন তালতলা গ্রামের মৃত হেমায়েত আলীর ছেলে ও মোঃ মাসুম বিল্লাহ (৪০) একই গ্রামের মোঃ ছানোয়ার হোসেনের ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি জানান, শনিবার (১১ এপ্রিল) নড়াইল জেলার সদর থানাধীন ১১ নং বাঁশগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামের মামুনের বসত বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) সুজিত সরকার ও এএসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ উজির আলী (৪৩) ও মোঃ মাসুম বিল্লাহ(৪০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ষাট পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin