শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষো/ভ মিছিল

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৪৫৫ Time View

কে এম সোহেব জুয়েল ঃ

গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবিতে বরিশালের উজিরপুর উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১১ দলীয় ঐক্য, বরিশাল জেলা শাখা।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে উপজেলার ইচলাদী বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল ইচলাদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে উপজেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মোঃ আনোয়ার হোসাইনের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল মান্নান মাস্টার।

সমাবেশে বক্তব্যে তিনি বলেন,
“গণভোটের রায় বাস্তবায়নে কোনো ধরনের টালবাহানা জনগণ মেনে নেবে না। জনগণের ভোট ও মতামতের প্রতি সম্মান দেখিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুল খালেক বলেন,
“দেশের জনগণ তাদের অধিকার সম্পর্কে সচেতন। গণভোটের রায় বাস্তবায়ন না হলে গণআন্দোলন আরও জোরদার করা হবে।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল-১ আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খান, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সাইয়েদ আহমেদ খান, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আজম খান, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোঃ কাওসার হোসেন।

বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন জনগণের ন্যায্য দাবি। জনগণের প্রত্যাশা উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হলে তা গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী হবে।

প্রয়োজনে রাজপথে থেকে আন্দোলন অব্যাহত রাখারও হুঁশিয়ারি দেন তারা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সদস্য সচিব মোঃ আবু সাঈদ ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত গণভোটের রায় বাস্তবায়নের জোর দাবি জানান এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin