শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

কাহালগাঁওয়ের হাম-লা ‘বিএনপির দুই পক্ষের দ্ব-ন্দ্বের ফল’: জামায়াত

Reporter Name
  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৬৪ Time View

ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাহালগাঁওয়ে গত ৭ এপ্রিল রাতে সংঘটিত হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনাকে স্থানীয় বিএনপির দুই পক্ষের অভ্যন্তরীণ দ্বন্দ্বের ফল বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১২ এপ্রিল) আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে উপজেলা জামায়াতের আমীর মো. ফজলুল হক শামীম বলেন, সিপি নারিশ কোম্পানির মুরগির বিষ্ঠা ব্যবসা নিয়ন্ত্রণ ও আর্থিক লেনদেনকে কেন্দ্র করে আখতারুল আলম ফারুক ও করীম সরকার গ্রুপের মধ্যে বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত।

তিনি দাবি করেন, ওই সংঘর্ষে জামায়াত সমর্থকদের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলে স্থানীয় কিছু সমর্থক জড়িয়ে পড়লেও পরিকল্পিতভাবে জামায়াতকে দায়ী করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত নেতারা আরও বলেন, ঘটনার পর দায় এড়াতে উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম বাদী হয়ে প্রায় আড়াইশ জনকে আসামি করে একটি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা দায়ের করেছেন।

তাদের দাবি, লুট হওয়া মালামালসহ বিএনপির দুই কর্মীকে স্থানীয় জনতা আটক করেছে। পাশাপাশি রাজনৈতিক প্রতিপক্ষরা তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার চালাচ্ছে এবং স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মু. কামরুল হাসান মিলনের নামও এতে জড়ানো হচ্ছে।
এ ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার, গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি এবং নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে নেতারা বলেন, প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জামায়াত কখনো চাঁদাবাজি, দখল বা লুটপাটের রাজনীতিতে বিশ্বাসী নয় এবং এ ঘটনার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে জামায়াত নেতারা অভিযোগ করেন, ক্ষতিগ্রস্ত রুহুল আমিনের স্ত্রী বাদী হয়ে মামলা করতে গেলেও পুলিশ তা গ্রহণ করেনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin