মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

পাইকগাছায় চৈত্রের শেষে পৌষের আবহ ; ঘন কুয়াশায় ঢাকা পড়ল প্র-কৃতি

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৫৯ Time View

ইমদাদুল হক,পাইকগাছা ( খুলনা ) ।।

প্রকৃতিতে এখন চৈত্র মাস। বসন্তের বিদায়ঘণ্টা আর প্রখর গ্রীষ্মের আগমনের এই সন্ধিক্ষণে চারদিকে যখন তীব্র দাবদাহ থাকার কথা, তখন খুলনার পাইকগাছায় দেখা মিলল এক ভিন্ন রূপের। চৈত্র মাসের শেষ দিকে এসে আজ সকালে ঘুম থেকে জেগে পাইকগাছাবাসী দেখল এক অচেনা প্রকৃতি—চারপাশ ঘন কুয়াশায় আচ্ছন্ন, যেন পৌষের কনকনে শীতের সকাল ফিরে এসেছে। সরেজমিনে দেখা যায়, ভোরের আলো ফুটতেই উপজেলার পৌর সদরসহ বিভিন্ন ইউনিয়ন সাদা কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। দৃষ্টিসীমা এতটাই কমে গেছে যে, সামনের রাস্তাঘাট বা গাছপালা ঠিকমতো দেখা যাচ্ছিল না। সড়কে চলাচলকারী বাস ও অন্যান্য যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলতে দেখা গেছে। আশ্চর্যের বিষয় হলো, শুধু সকালেই নয়, গত কয়েক রাত থেকেই এলাকায় হালকা শীত অনুভূত হচ্ছে। চৈত্র মাসের শেষভাগে এসেও রাতে শরীরে পাতলা কাঁথা জড়াতে হচ্ছে সাধারণ মানুষকে। রাতে ও ভোরে হাড়কাঁপানো না হলেও শরীরে এক ধরনের শিরশিরে শীতের অনুভূতি বা ‘গাঁথা’ লাগছে, যা বছরের এই সময়ে অত্যন্ত অস্বাভাবিক। স্থানীয়রা জানান, চৈত্র মাসের এই শেষ সময়ে সাধারণত প্রচণ্ড গরম থাকে, কিন্তু এবার আবহাওয়া যেন উল্টো পথে হাঁটছে। দিনের বেলা রোদের তেজ থাকলেও রাত নামলেই অনুভূত হচ্ছে শীত। আর ভোরের ঘন কুয়াশা মনে করিয়ে দিচ্ছে শীতকালের স্মৃতি। আবহাওয়াবিদদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ লক্ষ্য করা যাচ্ছে। বাতাসে আর্দ্রতার আধিক্য এবং তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের ফলেই এই কুয়াশা ও রাতের শীতল আমেজ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কাটতে শুরু করলেও, চৈত্র মাসের শেষবেলায় প্রকৃতির এই ‘শীতকালীন’ রূপ পাইকগাছাবাসীর মনে এক বিস্ময়কর অভিজ্ঞতার সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin