মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উলাশীর জিয়া খাল প/রিদর্শন করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৭৬ Time View

​আজিজুল ইসলাম,,যশোরঃ  যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্প উদ্বোধন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন সফরকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ২৭ এপ্রিল প্রধানমন্ত্রীর এই সফরকে সফল করতে শনিবার দুপুরে প্রকল্প এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রী প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। উলাশী জিয়া খাল পুনঃখনন প্রকল্পটি এই অঞ্চলের কৃষিকাজ ও জলাবদ্ধতা নিরসনে যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

​প্রতিমন্ত্রীর এই সফরকালীন সময়ে তার সঙ্গে ছিলেন যশোর জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।

​এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফ হোসেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটনসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।

​পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন এবং প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করার লক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে শার্শা ও ঝিকরগাছা এলাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin