শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :-
নেছারাবাদ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদে হাসিবুর রহমানকে দেখতে চায় তৃণমূল নেতাকর্মী গৌরনদীতে মা/দক প্রতি/রোধে ভূমিকা রাখায় আইন শৃং/খলা কমিটির সভায় সম্মননা প্রদান ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি সুজানগরে ব্র‍্যাকের উদ্যোগে মৎস্যচাষীদের প্রশি-ক্ষণ অনুষ্ঠিত মহেশপুরে চো-রাইপথে দেশে ফে-রার সময় বিএসএফের রাবার বুলেটে আহ/ত যুবক, যশোর হাসপাতালে ভর্তি ‎পাইকগাছায় গরমে তৃষ্ণা মেটাতে পথচারিদের রাস্তার শরবতে ভর/সা গোপালগঞ্জে খালপাড়ের সড়ক অপসারণ করে পুনঃ খাল খ/ননের অভিযোগ – স্থানীয়দের চ/রম ক্ষো/ভ প্রকাশ, পাইকগাছায় অ/স্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার ; খামারিকে অ/র্থদণ্ড গোপালগঞ্জে নবাগত অতিরিক্ত পুলিশ সুপারকে ফুল দিয়ে বরণ করে নিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তানোরে নিবন্ধিত জেলেদের মাঝে বিনামূল্যে বকনা বাছুর বি-তরণ

লাইন বন্ধ থাকলেও বি-দ্যুৎস্পৃষ্ট, প্রশ্নে স্বজনরা, তদন্ত দাবি এলাকাবাসীর

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪৫ Time View

এটি এম সেলিম।।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ট্রান্সফরমারের ফিউজ লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে হেলাল উদ্দিন (৩৫) নামে এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত হেলাল উদ্দিন ফুলবাড়ীয়া বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে হেলপার হিসেবে কর্মরত ছিলেন। তিনি উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের চৌদার গ্রামের বাসিন্দা।
বিদ্যুৎ বিভাগ সূত্র জানায়, হেলাল উদ্দিন দেওখোলা ইউনিয়নের বিদ্যুৎ লাইনের দায়িত্বে ছিলেন। ঘটনার দিন দুপুরে তিনি ফুলবাড়ীয়া সদর এলাকায় আসেন। পথে লক্ষীপুর বাজারের একটি ট্রান্সফরমারের ফিউজ নষ্ট হওয়ার খবর পেয়ে সেটি মেরামতের কাজে যান। লাইন বন্ধ করেই তিনি কাজ শুরু করেছিলেন বলে জানা গেছে।
এ সময় হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রান্সফরমারের সঙ্গে ঝুলে পড়েন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাঁদের প্রশ্ন, লাইন বন্ধ থাকার পরও কীভাবে বিদ্যুৎ সংযোগ চালু হলো। তাঁরা এ ঘটনায় নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আবাসিক প্রকৌশলী প্রশান্ত কুমার ধর বলেন, ফিউজ লাগানোর বিষয়টি তাঁর জানা ছিল না। তাঁর ধারণা, পল্লী বিদ্যুতের সঙ্গে থাকা ক্রস লাইনের কারণে শর্টসার্কিট হয়ে থাকতে পারে। ঘটনাটি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin