মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা তানোরে প্রবেশপত্র আটকে আদায় করা টাকা ফে/রত দিলো প্রধান শিক্ষক তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত কোটালীপাড়া থানা পুলিশের সফল অভিযান: মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হ/ত্যা মামলায় জ/ড়িতদের গ্রে/প্তার নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃ/ত্যু গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন সুজানগরে আশার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উ/দ্বোধন পীরগঞ্জে হাম-রুবেলা টি/কাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম রব্বানী সরদার সুজানগরে হাম-রুবেলা টি/কাদান কর্মসূচির উদ্বোধন গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

তারাগঞ্জে বসতবাড়িতে হাম/লা, তালা ঝুলিয়ে দম্পতিকে উ-চ্ছেদের অভি-যোগ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১০০ Time View

খলিলুর রহমান খলিল, নিজস্ব প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় জমি দখলকে কেন্দ্র করে এক দম্পতির ওপর সংঘবদ্ধ হামলা, শ্লীলতাহানি ও লুটপাটের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ঘটনার পর অভিযুক্তরা ভুক্তভোগীর বসতবাড়িতে তালা ঝুলিয়ে তাদের উৎখাত করে। বর্তমানে নিরুপায় হয়ে ভুক্তভোগীরা বালাবাড়ি বাজারে বাসা ভাড়া নিয়ে মানবেতর জীবনযাপন করছেন।

ভুক্তভোগী মোঃ আনিছুল হক (৫০) দাবি করেন, তিনি ক্রয়সূত্রে প্রাপ্ত জমিতে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। তবে একই গোষ্ঠীর প্রভাবশালী আত্মীয়দের একটি পক্ষ শুরু থেকেই ওই জমির দখল নিতে চাপ সৃষ্টি করে আসছিল। স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও প্রতিপক্ষের অনমনীয় অবস্থানের কারণে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।

থানায় দাখিল করা অভিযোগে বলা হয়, গত ৮ এপ্রিল ২০২৬ দুপুরে আনিছুল হক ও তার স্ত্রী ইকরচালী ইউনিয়নের উত্তর হাজিপুর চৌকিদারপাড়ার বাড়িতে গেলে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় তারা বাড়ি ছাড়ার জন্য চাপ প্রয়োগ করে এবং অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করে, যা পরিস্থিতিকে দ্রুত সংঘর্ষে রূপ দেয়।
পরবর্তীতে পরিস্থিতি সহিংসতায় রূপ নেয়।

আনিছুল হক অভিযোগ করে বলেন, তার স্ত্রীর ওপর প্রকাশ্যে শ্লীলতাহানি চালানো হয় এবং তাকে রক্ষার চেষ্টা করলে তাকে ফেলে দিয়ে শ্বাসরোধে হত্যার চেষ্টা করা হয়। ঘটনাটি পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও দাবি করেন তিনি।

এ ঘটনায় শুধু শারীরিক নির্যাতনই নয়, আর্থিক ক্ষতির অভিযোগও উঠে এসেছে। ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, হামলার সময় তার পকেট থেকে কিছু টাকা ছিনিয়ে নেওয়া হয়। পাশাপাশি বসতবাড়ির গেট ও সীমানা ভাঙচুর করে ক্ষয়ক্ষতি করা হয়, যা দখলচেষ্টার অংশ বলে স্থানীয়রা ধারণা করছেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ আব্দুল মালেক বলেন, “আমরা গিয়ে দেখি ওদের ওপর একসাথে কয়েকজন হামলা করছে। বাধা দিতে গেলে আমাদেরও ভয়ভীতি দেখানো হয়। বিষয়টি খুবই ভয়াবহ ছিল।”

অন্য সাক্ষী মোছাঃ সাবানা বেগম বলেন, “ওই মহিলার সঙ্গে যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা দ্রুত না গেলে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার পর অভিযুক্তরা বাড়িতে তালা ঝুলিয়ে দেয়, যা নিয়ে এলাকায় আতঙ্ক ও চাপা উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার কারণে ভুক্তভোগী পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং এলাকায় ফিরে যেতে পারছে না বলে জানা যায়।

এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, অভিযোগটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin