মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

জীবন মৃ-ত্যুর সন্ধিক্ষণে পঞ্চগড়ের সাংবাদিক সাজ্জাদ: সাহায্যের আবেদন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭২ Time View

 

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক সাজ্জাদ: সাহায্যের আবেদন

তিন ছেলে-মেয়েকে মানুষের মতো মানুষ করে পৃথিবী থেকে বিদায় নিতে চান পঞ্চগড়ের সিনিয়র সংবাদকর্মী সাজ্জাদুর রহমান সাজ্জাদ। দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও কেবল সন্তানদের ভবিষ্যতের কথা ভেবেই একটু বেঁচে থাকতে চান মফস্বলের এই কলম সৈনিক।

বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে প্রহর গুনছেন তিনি। শরীরের অন্যতম প্রধান অঙ্গ দুটি কিডনিই তার পুরোপুরি অকেজো হয়ে পড়েছে। গত দুই বছর ধরে ডায়ালাইসিসের মাধ্যমে কোনোমতে বেঁচে থাকলেও অর্থের অভাবে এখন সেই চিকিৎসা প্রক্রিয়াও বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এমন পরিস্থিতিতে তিনি দেশবাসী ও সরকারের কাছে জরুরি সহযোগিতার আকুতি জানিয়েছেন।

ব্যক্তিজীবনে তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সাজ্জাদ সাহেবের ছোট সংসার। বড় দুই ভাই প্রথিতযশা মফস্বল সাংবাদিক হওয়ায় তাদের অনুপ্রেরণাতেই সাংবাদিকতায় হাতেখড়ি হয় তার। পড়াশোনা শেষে এক সময় এনজিওতে কাজ করলেও সাংবাদিকতার নেশা ও স্বাধীন পেশার টানে তিনি এই পেশায় থিতু হন। দীর্ঘদিনের পরিশ্রম আর নির্ভীক সাংবাদিকতার মাধ্যমে তিনি জেলায় ব্যাপক পরিচিতি লাভ করেন। বর্তমানে তিনি দেশের প্রভাবশালী গণমাধ্যম দৈনিক ইত্তেফাক এবং এনটিভি-তে পঞ্চগড় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

সাজ্জাদুর রহমান জানান, প্রায় ৪ বছর আগে হঠাৎ তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার দুটি কিডনিই বিকল। বর্তমানে তার বেঁচে থাকার উপায় কেবল নিয়মিত ডায়ালাইসিস অথবা কিডনি প্রতিস্থাপন। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিসের পেছনে তার খরচ হয় প্রায় ১০ হাজার টাকা। অন্যদিকে, বিদেশে নিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করতে প্রয়োজন প্রায় ৬০ লক্ষ টাকা।

নিজের অসহায়ত্বের কথা জানিয়ে তিনি বলেন, আমার কোনো স্থাবর-অস্থাবর সম্পদ নেই, কেবল থাকার ঘরটুকুই সম্বল। তিন সন্তানের লেখাপড়া আর সংসারের খরচ চালিয়ে নিজের চিকিৎসার ব্যয় বহন করা এখন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সপ্তাহে তিন দিন ডায়ালাইসিসের কথা থাকলেও টাকার অভাবে এখন দুই দিন করতে হচ্ছে।

অশ্রুসিক্ত চোখে এই সাংবাদিক বলেন, আমি শুধু চাই আমার সন্তানদের পড়াশোনা শিখিয়ে মানুষের মতো করে দিয়ে যেতে। অন্তত সেই সময়টুকু যেন বেঁচে থাকতে পারি।

পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মশারফ হোসেন বলেন, অত্যন্ত জনপ্রিয় এই গণমাধ্যমকর্মী আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। আমরা সরকার এবং সমাজের বিত্তবানদের কাছে তার পাশে দাঁড়ানোর জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

সহযোগিতা পাঠানোর ঠিকানা:

সাজ্জাদুর রহমান সাজ্জাদের ব্যক্তিগত চিকিৎসা সহায়তায় যে কেউ এগিয়ে আসতে পারেন নিচের হিসাবগুলোতে:

বিকাশ ও নগদ: ০১৭২০০২৫৪৫৫

ব্যাংক অ্যাকাউন্ট: সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পুবালী ব্যাংক, পঞ্চগড় শাখা। অ্যাকাউন্ট নম্বর: ৩৩৪৮১০১০২৭১৪৬।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin