
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এর যৌথ অভিযানে সলঙ্গা থানা এলাকা হতে অবৈধভাবে মজুত করা ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়াড়ি, মাদক ব্যবসায়ী, খুন এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব সফলতার সাথে নিয়মিত অভিযান পরিচালনা করছে।
১। এরই ধারাবাহিকতায় অধিনায়ক র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয় এর দিকনির্দেশনায় গত ০৯ এপ্রিল ২০২৬ খ্রি. রাত্রী ২২.০০ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল এবং জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এর যৌথ অভিযানে ‘‘ সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানার সাহেবগঞ্জ বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে ৭০৯ লিটার ডিজেল, ৫ লিটার মবিল, ৮ লিটার পুষ্টি সয়াবিন তেল ও ৪২ লিটার রাইস ব্রাইন তেল জব্দ করা হয়। এছাড়াও অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে পেট্রেলিয়াম আইন-২০১৬ এর ২০(১) (ক) ধারায় ১। মোঃ জাহাঙ্গীর আলাম (২২), পিতাঃ আব্দুস সালাম, সাংঃ দাদপুর, ২। মোঃ ইউনূস আলী (২১), পিতাঃ আনিসুর রহমান, সাংঃ বাশিদেবপুর, উভয় থানাঃ সলঙ্গা, জেলাঃ সিরাজগঞ্জ, দুজনকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।