মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

রংপুরে মা-তৃসেবা কার্যক্রম অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৬৬ Time View

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন

রংপুরে গর্ভবতী মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘ম্যাটার্নাল কেয়ার প্রোগ্রাম (অ্যান্টেনাটাল অ্যান্ড রিস্ক স্ক্রিনিং সার্ভিস)’ শীর্ষক একটি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ০৯ এপ্রিল ২০২৬ নগরীর আলমনগর কেজি মার্কেট, স্টেশন রোড এলাকায় এ কর্মসূচির আয়োজন করে ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন মো. আনোয়ার হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা, ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশন, রংপুর।

এ সময় মূল বিষয়ের ওপর বিস্তারিত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির সিনিয়র মেডিকেল অফিসার ডা. আফিয়া আমিন অন্তু। মায়েদের পুষ্টির গুরুত্ব ও করণীয় বিষয়ে আলোকপাত করেন পুষ্টিবিদ কানিজ শাহজাদী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন এবং জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে আগত গর্ভবতী মায়েদের স্বাস্থ্য পরীক্ষা, পরামর্শ প্রদান এবং ঝুঁকি নিরূপণ করা হয়। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ মায়েদের নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin