শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

পঞ্চগড়ে বিএনপিপন্থী আইনজীবীদের ভূ/মিধস জয়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ Time View

মোঃ বাবুল হোসেন পঞ্চগড় :

পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপিপন্থী আইনজীবীরা ভূমিধস জয় পেয়েছেন। ১১টি পদের মধ্যে ৯টিতেই তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলা আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ. হাসান মো. আজিজুর রহমান প্রধান ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মজনুর রহমান পেয়েছেন ৬১ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিএনপি সমর্থিত আইনজীবী আবুল কালাম আজাদ ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুক্তা পেয়েছেন ৪৬ ভোট এবং অপর প্রতিদ্বন্দ্বী, সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জজ আদালতের জিপি অ্যাডভোকেট মো. আব্দুল বারী পেয়েছেন ৪২ ভোট।

লিগ্যাল এইড সম্পাদক পদে অ্যাডভোকেট আহসান হাবিব সরকার ১৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মোহাম্মদ রবিউল ইসলাম পেয়েছেন ৯৯ ভোট।

ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন (বাবু) ১৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম আজাদ লিটন পেয়েছেন ৯৪ ভোট।

এছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আওয়ামীপন্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন ৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট সোলায়মান হক পেয়েছেন ৭৯ ভোট।

অন্যদিকে, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট তসলিম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মনিরুজ্জামান মিন্টু এবং কার্যনির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল মুকিত, অ্যাডভোকেট আরাফাত হোসেন জনী, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম ও অ্যাডভোকেট মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির মোট ২৫৩ জন সদস্যের মধ্যে ২৩৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এর আগে, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সিনিয়র অ্যাডভোকেট খলিলুর রহমান। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট মোছা. আনোয়ারা বেগম ও অ্যাডভোকেট আনোয়ার হোসেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin