মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

ক্ষেতলালে ধানক্ষেত থেকে নারীর ম-রদেহ উ-দ্ধার, এলাকায় চা-ঞ্চল্য

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২২৯ Time View

মোঃ দেলোয়ার হোসেন বাবু
জয়পুরহাট জেলা স্টাফ রিপোর্টার।।

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ধানক্ষেত থেকে এক নারীর মরদেহ উদ্ধার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে উপজেলার তুলসীগঙ্গা ইউনিয়নের বিলের ঘাট সংলগ্ন সোতার আদর্শ গ্রামের পাশের একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধানক্ষেতের মধ্যে কাদামাটিতে আচ্ছন্ন অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। মরদেহের মুখ মাটির মধ্যে ঢেকে রাখা ছিল। খবর পেয়ে আশপাশের মানুষ ঘটনাস্থলে ভিড় জমায়।

নিহত নারীকে প্রাথমিকভাবে রাশেদা (স্থানীয়ভাবে আশুড়া নামে পরিচিত) হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি মৃত মোজাফফরের স্ত্রী। প্রায় তিন মাস আগে স্বামীর মৃত্যু হলে তিনি একাই ওই আদর্শ গ্রামে বসবাস করছিলেন।

স্থানীয়দের ধারণা, উদ্ধারকৃত মরদেহটি আশুড়ারই। তবে পুলিশ নিশ্চিত হওয়ার জন্য তদন্ত কার্যক্রম চালাচ্ছে।
এদিকে জানা গেছে, প্রথম স্বামী মোজাফফরের মৃত্যুর পর তিনি বাবলু নামে এক ব্যক্তিকে দ্বিতীয় বিয়ে করেছিলেন। ঘটনার পর থেকে বাবলু পলাতক রয়েছেন। তাকে খুঁজতে পুলিশ তৎপরতা শুরু করেছে।

ক্ষেতলাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের একটি ছেলে রয়েছে, যিনি কর্মসূত্রে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি উদ্বেগ বিরাজ করছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin