বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

র‌্যাব-৭-এর অভি-যানে বাকলিয়ায় নৃশং-স হাম-লার প্রধান আ-সামি গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯২ Time View

বিশেষ প্রতিবেদকঃ

চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় সংঘটিত চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় এক যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামি মোঃ সবুজকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের যৌথ অভিযানিক দল। দ্রুততম সময়ে এই গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

ভিকটিম মোঃ মিনহাজ, চট্টগ্রামের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকার বাসিন্দা এবং পেশায় একজন কাপড়ের দোকানের কর্মচারী। জানা যায়, মিনহাজ ও অভিযুক্তরা একই এলাকার বাসিন্দা হওয়ায় তাদের মধ্যে পূর্বপরিচিতি ছিল। গত ০৬ এপ্রিল ২০২৬, সকাল আনুমানিক ১১টার দিকে তিনি রিকশাযোগে কর্মস্থল কোতোয়ালী থানাধীন জহুরুল হকার্স মার্কেটে যাওয়ার পথে কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় এলাকায় পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একদল সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র—ধামা, কিরিচ ও ছোরা নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিনহাজের দুই হাত, দুই পা ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করে। একপর্যায়ে নির্মমভাবে তার ডান হাতের কবজি সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন।

নৃশংস এই হামলার ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ঘটনায় ভিকটিমের বোন বাদী হয়ে কোতোয়ালী থানায় ৩ জনকে এজাহারনামীয় এবং আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলাটি দণ্ডবিধি ১৮৬০ এর ১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২)/৩৪ ধারায় রুজু করা হয়েছে।

ঘটনার পরপরই র‌্যাব-৭, চট্টগ্রাম আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি ও ছায়াতদন্ত জোরদার করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক আসামি মোঃ সবুজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার ইমামপাড়া এলাকায় অবস্থান করছে।

এর প্রেক্ষিতে ০৯ এপ্রিল ২০২৬, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেটের একটি যৌথ অভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত সবুজ (২৫), পিতা-মোঃ সুমন; গ্রামের বাড়ি বড় ধুশিয়া, থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-চট্টগ্রাম।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin