বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনাম :-
কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি ময়মনসিংহে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে ফের বিতর্কে কাতলাসেন মাদরাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন গৌরনদীতে মা/দক প্রতিরোধে ভূমিকা রাখায় আইন শৃংখলা কমিটির সভায় সম্মননা প্রদান রাজশাহী কা/রাগারে আধুনিকতার ছোঁ/য়া মহেশপুরে এনজিওর ঋণের টাকা ছিনতাই: ভাতিজাসহ ৩ ছি/নতাইকারী গ্রে/প্তার, উ/দ্ধার ৬ লাখ সুজানগরে মসজিদের জানালার গ্রিল কেটে ফ্যান মাইক সেট ও টাকা চু/রি পীরগঞ্জে জেলা প্রশাসক বলেন মা/দক বিক্রেতাদের ব্যবসা বন্ধ না করলে কেমথেরাপি দেয়া হবে গোপালগঞ্জে সরকারি জায়গা দখ/ল ও চাঁ/দাবাজির অভিযোগ পাইকগাছা পৌরসভাকে মডেল পৌরসভা গড়তে উন্নয়ন পরিকল্পনা সভা পাইকগাছায় বোরো ধান সংগ্রহের উদ্বোধন করলেন এমপি আবুল কালাম আজাদ

ফুলবাড়ীয়ায় বনের ১৫০ গাছ নি-ধনের অভি-যোগে তো-লপাড়

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭৩ Time View

এটি এম সেলিম।।
ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়নের চেরু মার্কেট সংলগ্ন এলাকায় প্রায় ১২০ থেকে ১৫০টি আকাশমনি গাছ কাটার গুরুতর অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে শফিকের নেতৃত্বে প্রকাশ্যে এসব গাছ কাটা হয় বলে স্থানীয়দের অভিযোগ।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে বন বিভাগ ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পরে তারা ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটার সত্যতা নিশ্চিত করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যুবলীগের শফিকুল ইসলাম শফি দীর্ঘদিন ধরে ওই এলাকার বনভূমিতে প্রভাব বিস্তার করে আসছেন এবং বিভিন্ন সময় গাছ কাটার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। কাটা গাছের সংখ্যা ১২০ থেকে ১৫০টি হলেও বন বিভাগ বলছে, তারা ঘটনাস্থলে ২৫টি গাছ কাটার প্রমাণ পেয়েছে।
ঘটনার পর স্থানীয় ফরেস্ট বিভাগ ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে। তারা নিশ্চিত করেছেন আকাশমনি গাছ কাটা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সমাজসেবকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই বনখেকো শফিকের অত্যাচারে আমরা অতিষ্ঠ। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। দ্রুত তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।
ফুলবাড়ীয়ার ভিট কর্মকর্তা ইমদাদুল হক বলেন, “আমরা ২৫টি গাছ পেয়েছি। এগুলো ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের জিম্মায় রাখা হবে। বনভূমির কোনো সরকারি গাছ কাটার সুযোগ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin