বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম :-
ববি’র উপাচার্যকে অ/বাঞ্ছিত ঘোষণা বরিশালে সর্প দং/শনে মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃ-ত্যু ঝিনাইদহে এক নারী হোটেল শ্রমিকের লা/শ উদ্ধার ঝিনাইদহে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’র পথচলা শুরু মানবিক সমাজ গড়ার অঙ্গীকার বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত পাইকগাছায় গরীব ও মেধাবী ২৫ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান উপজেলা আ/ইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে খাল খননে ৫০ শতাংশ অগ্রগতি, ডিসি কাজী শহিদুল পীরগঞ্জে ঠাকুরগাঁও- ৩ আসনের এমপিকে সংবর্ধনা সরকারি কর্মকর্তাদের সাথে ঠাকুরগাঁও ৩ আসনের এমপি’র মতবিনিময় সভা

তানোরে বিনামুল্য ছাগল বি-তরণ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৭১ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে ১৫০টি পরিবারের মাঝে বিনামূল্যে ৩০০টি ছাগল বিতরণ করা হয়েছে।
জানা গেছে,শুক্রবার (১০এপ্রিল) উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এদিন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী মিয়ার সভাপতিত্বে আয়োজিত ছাগল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের রাজশাহী জেলা আমির অধ্যাপক আব্দুল খালেক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আলমগীর হোসেন ও তানোর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা।অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন তানোর উপজেলা নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, উপজেলা সেক্রেটারী ডিএম আক্কাস,উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী এ্যাডঃ আব্দুর কাদির,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা ও মাহাবুর চৌধুরীপ্রমুখ।এছাড়াও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিয়া এবং প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রকল্পের আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫০টি পরিবারের মাঝে দুটি করে মোট ৩০০টি ছাগল বিতরণ করা হয়।জেলা আমির আব্দুল খালেক বলেন, “সরকার গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে এবং অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারগুলোকে স্বাবলম্বী করার লক্ষ্যে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, এ কর্মসূচি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের আর্থিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখবে।#

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin