শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

আশুলিয়ার জামগড়ায় পুলিশের অভি-যানে কিশোর গ্যাং-য়ের দুই সদস্য গ্রে-ফতার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২১৯ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে জামগড়া পুলিশ ক্যাম্পের পুলিশ।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ এর নেতৃত্বে এবং (এসআই) তালেব এর সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে জামগড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো-১. সিয়াম (১৯), পিতা: মো. সাইদ, স্থায়ী ঠিকানা: সোনামুখি, থানা: গোপালপুর, জেলা: টাঙ্গাইল। বর্তমান ঠিকানা: জামগড়া ভুঁইয়া পাড়া (মোতালেব ভূইয়ার বাসার ভাড়াটিয়া)। ২. মো. মিরাজ (২০), পিতা: মো. সাইফুল ইসলাম, স্থায়ী ঠিকানা: বড় বাড়ী, থানা: সিংড়া, জেলা: নাটোর। বর্তমান ঠিকানা: জামগড়া শরীফ মার্কেট, আশুলিয়া, ঢাকা।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা কিশোর গ্যাংয়ের সক্রিয় সদস্য এবং তাদের বিরুদ্ধে গুলিবর্ষণসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জামগড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) রাশেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধী যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin