শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম :-
নাগেশ্বরীতে জমি বি-রোধের জেরে গৃহবধূ ও দুই শিশুর ওপর হাম-লার অভি-যোগ স্বপ্ন পাবলিক স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশে অনুষ্ঠিত বিএমডিএর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামানের ক-বর জিয়ারত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দু-র্বৃত্তদের আ-গুনে ভ-স্মীভূত পাকা ধান, দি-শেহারা কৃষক আব্দুল জলিল এসআরবি এর যৌ-থ অ-ভিযানে উল্লাপাড়া থানার চাঞ্চল্যকর হ-ত্যা মামলার ৪ নাম্বার আ-সামি গ্রে-ফতার বাঁ-চতে চান সাংবাদিক এ রহমান মুকুল: কিডনি প্র-তিস্থাপনে প্রয়োজন ৫০ লাখ টাকা ঝালকাঠির নলছিটিতে এম খান লিমিটেড বৃত্তি পরীক্ষা শুরু পঞ্চগড় সীমান্তে অবৈ-ধ অ-নুপ্রবেশ ঠেকাতে সেক্টর কমান্ডার, আইসিপি তে বিভিন্ন সংস্থার সাথে ম-তবিনিময় ধুবিল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক পদ-প্রার্থী মোস্তফা কামাল শাজাহানপুরে ফ্যাক্টরিতে কাজ করতে যাওয়ার পথে নারী শ্রমিক ধ-র্ষণের শিকার,ধ-র্ষক গ্রে-ফতার

আশুলিয়ায় ১০৫ লিটার চোলাই ম-দসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রে-ফতার করেছে ডিবি পুলিশ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ২৬৩ Time View

হেলাল শেখঃ ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ পেশাদার ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল ২০২৬ইং) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- খাগড়াছড়ি জেলার পানছাড়ি থানার নোরাপাড়া এলাকার মৃত সুকাময় চাকমার ছেলে সোপান চাকমা (৩০), আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে মোঃ শাহীন আলম (৪০), সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মাহমুদপুর এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মোঃ টিটন মিয়া(২৮) ও রাজশাহী জেলার বাগমারা থানার রাম গুইয়া এলাকার মৃত কাছু মন্ডলের ছেলে মোঃ আলীম (৩০)।

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার খেজুর বাগান এলাকায় কতিপয় মাদক কারবারি মাদকদ্রব্য চোলাই মদ তৈরীসহ ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৫ লিটার চোলাই মদসহ পেশাদার ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় চোলাই মদ তৈরীর সরঞ্জামাদিসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin