শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :-
পানিতে ডু্বে ৫ শিশুর মৃ/ত্যুর হয়েছে- সকলের বয়স ৮- ১১ বছর চেক জালিয়াতির মা-মলা, ববির প্রশাসনিক কর্মকর্তা গ্রে-প্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করে প্রেসক্রিপশন, অ্যান্টিবায়োটিক দিয়ে অন্তঃসত্ত্বার সন্তান মা-রা যাওয়ার অভিযোগ মধুপুরে ইউপি চেয়ারম্যান-মেম্বার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা উজিরপুরে ভিটেমাটি ও পারিবারিক কবরস্থান উচ্ছেদের হুম-কি প্রকৌশলীর সুনামগঞ্জ পৌর শহরের আপ্তাব নগরে ওসির নেতৃত্বে মাদক বিরোধী গণমিছিল অনুষ্ঠিত ঠাকুরগাঁও ডিবির জালে সংঘবদ্ধ ডলার প্রতারক চক্র ও ভুয়া ডিবি সদস্য গ্রে-ফতার ময়মনসিংহে পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন রেঞ্জ ডিআইজির সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ তেলীগ্রাম বাজারে সংঘ-টিত ঘটনার ব্যাখ্যা দিলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা বুলবুল

রংপুরে হা-ইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প অ-নুষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ Time View

রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন

রংপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর ব্যবস্থাপনায় গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, রংপুরে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

উক্ত ক্যাম্পে সর্বমোট ৩১৬ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ রক্তচাপ (HTN) আক্রান্ত ছিলেন ৩৯ জন, ডায়াবেটিস (DM) রোগী ২৭ জন এবং উভয় রোগে আক্রান্ত ২২ জন। এছাড়া ১৮৬ জন রোগীর মধ্যে এসব রোগের লক্ষণ পাওয়া যায়নি।

রোগীদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পুরুষ ছিলেন ১২৪ জন এবং নারী ৯২ জন। পেশাভিত্তিক বিশ্লেষণে গৃহিণী ছিলেন সর্বাধিক ১১৫ জন। এছাড়া সেবা গ্রহণকারীদের মধ্যে কৃষক ১৯ জন, চাকরিজীবী ৩৮ জন, ব্যবসায়ী ২৭ জন, অবসরপ্রাপ্ত ১০ জন, চালক ৬ জন এবং শিক্ষার্থী ১ জন ছিলেন।

বয়সভিত্তিক হিসেবে ২০-২৯ বছর বয়সী ছিলেন ১৮ জন, ৩০-৩৯ বছর বয়সী ৫৯ জন, ৪০-৪৯ বছর বয়সী ৬০ জন, ৫০-৫৯ বছর বয়সী ৩২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছিলেন ৪৭ জন।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, রংপুর-এর অধ্যক্ষ ও উপ-নিবন্ধক জনাব সুমন আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন এবং জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিনসহ অন্যান্যরা। বক্তারা জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin