মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :-
বাবুগঞ্জে অ/বৈধ নির্মানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট ইউএনও’র তাৎক্ষনিক ব্যবস্থায় উচ্ছেদ গোদাগাড়ীতে রাজশাহী ডিসির সাথে সর্বস্তরের মানুষের সাথে মতবিনিময় নড়াইলে গৃহবধূর আত্মহ/ত্যা গোদাগাড়ীতে মক্কা চক্ষু হাসপাতালের সহযোগিতায় ১১৫ জন চক্ষুরোগিকে ফ্রি চিকিৎসা ১৯ ঘন্টা পর কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিক দীপঙ্করের ম/রদেহ উদ্ধার গরীব ছাত্রী মাহমুদার চিকিৎসক হওয়ার স্বপ্নও পূরণে হাত বাড়িয়ে দিলেন বিএনপি নেতা তারেক পীরগঞ্জ পৌরসভার ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা দোয়ারাবাজারে ৪ দিনব্যাপী শাক-সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ ক/র্মশালার উদ্বোধন দোয়ারাবাজারে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মহেশপুরে ভোক্তা অধিকার আইনে এক ফার্মেসী মালিককে ৫শত টাকা জ/রিমানা

রায়গঞ্জে পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে সংবাদ সম্মেলন ভু-ক্তভোগী পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ২৯৯ Time View

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পৈত্রিক সম্পত্তি অবৈধভাবে জবরদখলের অভিযোগে ভুক্তভোগী পরিবারের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার ধানগড়া ইউনিয়নের পূর্ব তেলিজানা গ্রামে বেদখলকৃত জমির ওপর এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মো:আব্দুর রজ্জাক মন্ডল।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা তাদের পৈত্রিক সম্পত্তি তার ভাগিনা মো:এরশাদ আলী জোরপূর্বকভাবে দখলের চেষ্টা করছে। এ সময় বিভিন্নভাবে হুমকি-ধামকি, ভয়ভীতি প্রদর্শনসহ মিথ্যা মামলায় হয়রানিরও অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্ত ব্যক্তি তাতে সাড়া দেননি। বরং তার সহযোগীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে, যা ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে তাদের পৈত্রিক সম্পত্তি রক্ষা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ সময় পরিবারের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin