মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
Title :
খুলনায় বকেয়া টিউশন ফি নিয়ে হ/তাশা, নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির শিক্ষার্থীর আত্মহ/ত্যা তানোরে প্রবেশপত্র আটকে আদায় করা টাকা ফে/রত দিলো প্রধান শিক্ষক তঁাতীবন্দ ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বাবুলের বিশাল নির্বাচনী উঠান বৈঠ/ক অনুষ্ঠিত কোটালীপাড়া থানা পুলিশের সফল অভিযান: মাত্র ২ ঘণ্টার ব্যবধানে হ/ত্যা মামলায় জ/ড়িতদের গ্রে/প্তার নড়াইলে পাম্প থেকে তেল নিয়ে বাড়ি ফেরার পথে কৃষাণীর মৃ/ত্যু গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন সুজানগরে আশার উদ্যোগে তিন দিনব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্পের উ/দ্বোধন পীরগঞ্জে হাম-রুবেলা টি/কাদান কার্যক্রমের উদ্বোধন করেন গোলাম রব্বানী সরদার সুজানগরে হাম-রুবেলা টি/কাদান কর্মসূচির উদ্বোধন গলাচিপায় “স্বপ্ন-চূড়া ফাউন্ডেশনের ” আত্মপ্রকাশ : সভাপতি সাইদুল সম্পাদক ইমরান

রাজশাহীতে ফিলিং স্টেশনকে দু’লাখ টাকা জ-রিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৪০ Time View

আলিফ হোসেন,তানোরঃ
রাজশাহীর তানোরের সীমান্তবর্তী পবার দারুশা মেসার্স মতিউর ফিলিং স্টেশনে তেল বিক্রিতে অনিয়ম, মজুতের সঠিক হিসাব না রাখা এবং গ্রাহকদের রশিদ না দেওয়ার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
জানা গেছে,বৃহস্পতিবার (৯এপ্রিল)
বিকেলে পবা উপজেলার দারুশা কর্ণহারে অবস্থিত মতিউর ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিয়া রহমান গণমাধ্যম কর্মীদের জানান, জ্বালানি তেলের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে সম্প্রতি সরকার পেট্রোল পাম্পগুলোতে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দিয়েছে। এর অংশ হিসেবে নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনার ধারাবাহিকতায় এ অভিযান চালানো হয়। তিনি বলেন, মনিটরিংয়ের সময় পাম্পটির কার্যক্রমে ব্যাপক বিশৃঙ্খলা ও একাধিক গুরুতর অনিয়ম ধরা পড়ে। পাম্প কর্তৃপক্ষ কোনো ধরনের অনুমোদন ছাড়াই তেল বিক্রি করছিল। এছাড়া গ্রাহকদের তেল বিক্রির বিপরীতে বাধ্যতামূলক রশিদ দেওয়া হচ্ছিল না এবং এ সংক্রান্ত কোনো নথিও তারা দেখাতে পারেনি। তিনি বলেন, পাম্পে তেলের মজুত সংক্রান্ত যে হিসাব দেখানো হচ্ছিল, তা যাচাই করার মতো কোনো কার্যকর ব্যবস্থা সেখানে ছিল না। এসব অনিয়মের প্রেক্ষিতে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্ট আইন অনুযায়ী পাম্পটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে প্রশাসনের মনিটরিং কর্মকর্তা, র‍্যাব-৫ এর সদস্য এবং সংশ্লিষ্ট ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন।
এদিকে স্থানীয়রা জানান,এই পাম্পের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে তেলে ভেজাল ও ওজনে কম দেয়ার।তারা এই পাম্পে নিয়মিত অভিযান পরিচালনা করার দাবি করেছেন।#

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin