বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

যশোরে ৪৫ লাখ টাকার স্বর্ণের বারসহ পা-চারকারী আ-টক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১২৪ Time View

​আজিজুল ইসলাম, যশোর।।

​যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে আনুমানিক ৪৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মো. আলামিন (৩২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার ভোরে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ টহল দল তাকে আটক করে।

​বিজিবি সূত্র জানায়, আজ (৯ এপ্রিল) ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর-মাগুরা মহাসড়কের কোদালিয়া ঈদগাঁহ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এসময় সন্দেহভাজন আলামিনকে তল্লাশি করলে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৪০.৬০ গ্রাম ওজনের ০২টি স্বর্ণের বার পাওয়া যায়। এছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫,০৭০ টাকা জব্দ করা হয়েছে।

​আটককৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট বাজার মূল্য ৪৫,১৪,৪২৫ (পঁয়তাল্লিশ লক্ষ চৌদ্দ হাজার চারশত পঁচিশ) টাকা।

​আটককৃত আলামিন যশোর জেলার শার্শা থানার ছোট নিজামপুর গ্রামের অলিয়ার রহমানের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন স্বীকার করেছে যে, সে ঢাকা থেকে এই স্বর্ণ সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। ঢাকার সায়দাবাদ এলাকার চোরাকারবারীদের থেকে স্বর্ণগুলো নিয়ে সে যশোরের যাদবপুর সীমান্তের দিকে যাচ্ছিল।

​যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান: সাম্প্রতিক সময়ে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক কার্যক্রম জোরদার করেছে। এরই ধারাবাহিকতায় আজকের এই সফল অভিযান। সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

​আটককৃত আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত স্বর্ণের বারগুলো নিয়ম অনুযায়ী ট্রেজারিতে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin