বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :-
ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড ‎আহ/তদের হাসপাতালে দেখতে এসে পুলিশের হাতে আ/টক ফতেহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা রাজন ভু-য়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে ধ/র্ষণের চেষ্টা বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত

বেনাপোলে দেশের সবচেয়ে উঁচুতে উড়তে যাচ্ছে বাংলাদেশের পতাকা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৯০ Time View

​আজিজুল ইসলাম, বেনাপোল প্রতিনিধিঃ

দেশের সর্বোচ্চ উচ্চতায় উড়তে যাচ্ছে লাল-সবুজের প্রিয় পতাকা। যশোর জেলার বেনাপোল স্থলবন্দরে ১৩০ ফুট উঁচুতে বাংলাদেশের অন্যতম বৃহত্তম এই জাতীয় পতাকা স্থাপনের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর উদ্যোগে যশোর জেলা প্রশাসন ও বেনাপোল পৌরসভার সমন্বয়ে এই বিশেষ উদ্যোগটি বাস্তবায়িত হচ্ছে।

​সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গৌরবের প্রতীক হিসেবে বেনাপোল স্থলবন্দরে একটি সুউচ্চ জাতীয় পতাকা স্থাপনের প্রস্তাব বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) থেকে যশোর জেলা প্রশাসনের নিকট উত্থাপন করা হয়। পরবর্তী সময়ে জেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, শার্শাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দায়িত্ব প্রদান করেন। প্রশাসনের নির্দেশনায় বেনাপোল পৌরসভা অত্যন্ত আন্তরিকতার সাথে এই প্রস্তাবটি গ্রহণ করে বাস্তবায়নের কাজ শুরু করে।

​এই স্থাপনাটি সম্পন্ন হলে তা হবে দেশের মাটিতে স্থাপিত বাংলাদেশের সবচেয়ে উঁচুতে উড়ন্ত জাতীয় পতাকা। এটি বেনাপোল বন্দর দিয়ে যাতায়াতকারী দেশি-বিদেশি যাত্রী, ব্যবসায়ী ও পর্যটকদের কাছে বাংলাদেশের মর্যাদা ও ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হবে।

​বেনাপোল স্থলবন্দরের গুরুত্ব তুলে ধরে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মো. সাইফুল আলম খান, পিএসসি বলেন, “এই পতাকা আমাদের সার্বভৌমত্বের প্রতীক। আমাদের দেশের পতাকা সবচেয়ে উঁচুতে উড়বে—এর চেয়ে গর্বের আর কী হতে পারে। এই গৌরবের পতাকা সমুন্নত রাখতে বিজিবি সবসময়ই প্রতিশ্রুতিবদ্ধ।”

​উল্লেখ্য, বেনাপোল বন্দর বাংলাদেশের অন্যতম বৃহৎ ও ব্যস্ত স্থলবন্দর, যা ভারত ও বাংলাদেশের প্রধান স্থলপথ সংযোগস্থল হিসেবে পরিচিত। প্রতিদিন বিপুল পরিমাণ পণ্য ও যাত্রী এই বন্দর দিয়ে যাতায়াত করে, যা দেশের অর্থনীতিকে সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামী কয়েকদিনের মধ্যেই এই সুউচ্চ পতাকা স্থাপনের আনুষ্ঠানিক কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin