বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম :-
ঝিনাইদহে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে মানুষের ঢল ঝিনাইদহের শৈলকুপায় ঘাস কাটার মেশিনে বি/দ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর ম/র্মান্তিক মৃ/ত্যু গোদাগাড়ীতে প্রতিবন্ধী হয়েও রায়হানুল এবার এসএসি পাস করে প্র/শাংসায় ভাসছেন ন্যায়ভিত্তিক সমাজ গড়তে মহানবীর আদর্শ অনুসরণ করতে হবে- ময়মনসিংহে ডিসি সাইফুর রহমান শাজাহানপুরে ৪৫ পিস ই/য়াবাসহ জামায়াতকর্মী পল্লী চিকিৎসক গ্রে/প্তার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লা/শ পড়বে, চেয়ার ছাড়ব না’ ঘাগড়া বাড়েরা উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শার্শার বসতপুরে ৯০ পিস ইয়া/বাসহ দুই কার/বারি গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে তারাগঞ্জে তালিকাভুক্ত মা/দক কারবারি মোতাহার গ্রে/ফতার শাজাহানপুরে মা/দক সেবনের দায়ে ২০ দিনের কারাদণ্ড

পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্র-স্তু‌তিমূলক সভা অনু‌ষ্ঠিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৭৩ Time View

আমিরুল ইসলাম কবির,
স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলা নববর্ষ /১৪৩৩ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার ৯ই এপ্রিল দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জা‌বের আহ‌মেদ।

সভায় আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে ঘিরে নানা কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

এতে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা,সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা,মেলা আয়োজনসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয় গুরুত্ব পায়।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি, রাজ‌নৈ‌তিক ব‌্যক্তিবর্গ,গণমাধ‌্যমকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজন উপস্থিত ছিলেন।

এবার একদিনের জন্য উপজেলা পরিষদ চত্বরে এ মেলা,সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য স্টল বরাদ্দ সহ সবধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ জানান এবং সবার সহযোগিতা কামনা করেন।

বক্তারা বলেন,ঐতিহ্যবাহী এ উৎসবকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে উদযাপনে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

সভা থেকে নববর্ষ উদযাপন উপলক্ষে নির্ধারিত কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়।।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved.©natunbazar24.com
Developed by: A TO Z IT HOST
Tuhin